জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে রাখতে প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে  

বিজ্ঞান ও প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বেড়ে যাচ্ছে উষ্ণতা, দূষিত হচ্ছে পরিবেশ। এমনকি মোবাইল ফোনে উচ্চমাত্রার (হাই ডেফিনিশন) ভিডিও দেখা বন্ধ করার মধ্য দিয়েও বৈশ্বিক কার্বন নিঃসরণের হার কমানো সম্ভব, যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটি কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

মোবাইল ফোনে সাধারণ মানের (স্ট্যান্ডার্ড কোয়ালিটি) ভিডিও দেখলে যে পরিমাণে কার্বন নিঃসরণ ঘটে উচ্চ মাত্রার ভিডিও দেখলে তার থেকে অধিক পরিমাণে কার্বন নিঃসরণ ঘটে। গবেষকদের মতে ছোট পর্দায় এই দুইয়ের মধ্যে তেমন কোনও পার্থক্যই বোঝা যায় না। তাই মোবাইল ফোনে সাধারণ মানের (স্ট্যান্ডার্ড কোয়ালিটি) ভিডিও দেখা উচিত।

অনেকে গান শোনার সময় ভিডিও না দেখলেও তা চালিয়ে রাখেন। কিন্তু এই সময় শুধু মিউজিক চালালে অতিরিক্ত শক্তি খরচ রোধ করা সম্ভব হবে, অপ্রয়োজনীয় কার্বন নিঃসরণ ঘটবে না। এই সব ছোট-খাটো ব্যাপারে সচেতন হওয়ার মধ্যদিয়ে স্ট্রিমিং সার্ভিস যেমন ইউটিউব প্রভৃতির সার্ভার থেকে কার্বন  নিঃসরণ ৫% কমানো সম্ভব।

গবেষকদের মতে, মোবাইল ফোন বা যে কোনও ডিজিটাল ডিভাইস ঘনঘন পরিবর্তন না করে দীর্ঘদিন সেটি ব্যবহারের মধ্যদিয়েও কার্বন নিঃসরণ হ্রাস করা সম্ভব। কারণ একটি মোবাইল ফোন বা যে কোনও ডিজিটাল ডিভাইস তৈরিতে প্রচুর পরিমাণে কার্বন নিঃসরিত হয় এবং সেগুলি ব্যবহার অনুপযোগী হওয়ার পরে পরিবেশ দূষণ ঘটায়। তাই ব্যবহৃত ডিজিটাল ডিভাইস ক্রয় করে পুনঃ ব্যবহারের মধ্যদিয়েও কার্বন হ্রাসে অবদান রাখা যেতে পারে।

ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ডি হোপার বলেন, “ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সময় আমাদের সচেতন থাকা উচিত এবং মনে রাখা উচিত এটি নানা ভাবে পরিবেশ দূষণ করে থাকে।”

গবেষণার সহযোগী লেখক ইস্ট এঙ্গলিয়া বলেন, “হয়তো ডিজিটাল প্রযুক্তির ফলে কার্বন নিঃসরণের পরিমাণ এখনও তুলনামূলক ভাবে অন্য খাতগুলির থেকে কম। তবে প্রত্যেক বিন্দু কার্বনই পরিবেশকে দূষিত করছে।”

তিনি আরও বলেন, “প্রযুক্তির বিপ্লব এবং জলবায়ু সংরক্ষণের বিপ্লব একসঙ্গে ঘটাতে হবে। কিন্তু এই দুইয়ের মধ্যে সংযোগ রক্ষায় আমরা সচেতন নই।” 

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের ১.৪ থেকে ৫.৯ শতাংশের জন্য ডিজিটাল টেকনোলোজি দায়ী। তথ্যসূত্র: বিবিসি।

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ

img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026