ফেইসবুকে প্রথম বাংলাদেশি নেটওয়ার্ক ডিরেক্টর শাবির শিপন

সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেও বিশ্বমানের আইটি স্পেশালিস্ট হয়ে উঠার গল্পের নায়ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হায়াত শহীদ শিপন। তিনি জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে প্রথম বাংলাদেশি হিসেবে নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হয়েছেন। তার বেতন কোটি টাকার উপরে। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশে বিশ্বমানের আইটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যাতে কাজ করবে মেধাবী তরুণ-তরুণীরা। বিদেশে মেধা পাচার রোধ করতে চান তিনি। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন তিনি।

জানা গেছে, শিপন মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে জন্ম নেন। গ্রামের স্কুলেই তার পড়াশোনা হয়েছে। পরে তিনি ঢাকা সিটি কলেজে পড়াশোনা শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে ১৯৯৮ সালে তিনি ইংল্যান্ডে যান। সেখানে গিয়ে তার স্বপ্নগুলো নতুন করে পাখা মেলতে শুরু করে। তিনি দেখেন ভারতের তরুণরা সেখানে আইটিতে ভালো করছে। চিন্তা করলেন ওরা যদি পারে তবে আমি কেন নয়। সেই চিন্তা থেকেই ২০০০ সালে তিনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। লন্ডনে গিয়ে তিনি MCSE ও CCNA শেষ করে BSc করেন। পরে তিনি ২০১২ সালে MBA শেষ করেন। এরই মাঝে তিনি ইউনাইডেট ন্যাশনস (UN), Barclays Bank, Morgan Stanley ও Citigroup এ দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি লন্ডনে Cisco Systems এ প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। অবশেষে তিনি ফেসবুকে নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পেলেন।

শিপন জানালেন, তার ওই সফলতার পেছনে কাজ করেছে অদম্য ইচ্ছা আর কাজের প্রতি গভীর মনোযোগ। তিনি মনে করেন, কোনো কিছুই অসম্ভব নয়- যদি ইচ্ছার সঙ্গে কাজের সমন্বয় হয়। তিনি স্বপ্ন দেখেন বাংলাদেশে বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরির। যেখানে মেধাবী তরুণদের কর্মসংস্থান হবে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুর ট্রাম্পের Feb 05, 2026
img
সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফগান ব্যাটার Feb 05, 2026
img
হৃতিকের সিক্সপ্যাকের রহস্য লুকিয়ে আছে কোথায়? Feb 05, 2026
img
আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত Feb 05, 2026
img
প্রেক্ষাগৃহ থেকে নেটফ্লিক্স, সাংস্কৃতিক আইকন হয়ে উঠেছে ধুরন্ধর! Feb 05, 2026
img
সারজিসের সভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা Feb 05, 2026
img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026