অর্ধউলঙ্গ পুরুষদের সাথে কিশোরীদের ‘বন্ধুত্বের সুপারিশ’ ফেসবুকের

অর্ধউলঙ্গ মধ্যবয়সী পুরুষের সাথে কিশোরীদের বন্ধুত্ব তৈরির সুযোগ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৩/১৪ বয়সী কিশোরীদের ৩০০ জন করে মধ্যবয়সী পুরুষকে ‘বন্ধু হিসেবে গ্রহণ’ করার সুপারিশ করছে ফেসবুক। যাদের উর্ধ্বাঙ্গে পোশাক নেই, এমন ছবিই ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে রয়েছে।

তবে ফেসবুক বলছে,  এই সেবাটি সাইন আপ করা কিশোরীদের জন্য একটি সাধারণ অভিজ্ঞতাই। ব্যবহারকারী কিশোরীরা সেটিংস অপশনে গিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে পারে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিল্ড্রেন (এনএসপিসিসি) সামাজিক যোগাযোগের এই বড় প্লাটফর্মটিতে শিশুদের বন্ধু সুপারিশগুলো স্থগিত করার আহবান জানিয়েছে।

এনএসপিসিসি-এর প্রধান অ্যান্ডি বারোস বলেন, নেতিবাচক বন্ধুদের কাছে শিশুরা নিরাপদ নয়। কারণ এটি যৌন নিপীড়নের ঘটনাকে সহজ করবে। এক্ষেত্রে ফেসবুক শিশুদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থ হয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ব্যবহারকারীরা যাদের চিনেন কিংবা চিনতে পারেন এমন বন্ধুকেই আমরা ‘বন্ধুত্বের অনুরোধ’ জানানোর সুপারিশ করি। এছাড়া কোনো স্ট্যাটাস দেয়ার সময়ও আমরা ব্যবহারীকে সতর্ক করি, সেটা পাবলিক হবে নাকি বন্ধুদের কাছেই সীমাবন্ধ থাকবে।

ফেসবুকের মতে, শিশুদের সুরক্ষা ব্যবস্থা তাদের রয়েছে। তাদের গবেষণা দল ও বিশেষজ্ঞরা এই বিষয়ে কাজ করে। শিশুদের যাতে কোনো রকম বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে না হয় সেদিকে তারা কড়া নজর রাখছেন।

উল্লেখ্য, এ বছর অক্টোবরে ফেসবুক ৯০ লাখ ব্যবহারকারীদের নগ্ন প্রোফাইল ছবি সরিয়ে ফেলেছে।

 

Share this news on:

সর্বশেষ

img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026