ইরান-যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামাতে ফাঁদ পেতেছে ইসরাইল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগাতে ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলার ঘটনাকে ইসরাইলি ষড়যন্ত্র বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে ইসরাইলি ষড়যন্ত্রের ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে। ইসরাইল ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধে নামিয়ে দিতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।

শনিবার (২ জানুয়ারি) ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি হত্যার ঘটনায় শোক বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেন জাভেদ জারিফ।

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরাকে মার্কিন স্থাপনায় ইরান-সমর্থিত মিলিশিয়ারা নিয়মিত হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ করে আসছে ওয়াশিংটন। তবে এসব হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এসব হামলার প্রসঙ্গে জাভেদ জারিফ বলেন, ইরাক থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে, ইসরাইলি এজেন্ট ও মদদপুষ্ট উসকানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করেছে। এই হামলার মধ্য দিয়ে তারা ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কান ভারি করতে চায়।

জারিফ বলেছেন, ট্রাম্পকে ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান থাকতে হবে। যেকোনো রকমের হামলার পরিণতি অবশ্যই খারাপ ফল বয়ে আনবে।

এদিকে জাভেদ জারিফের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরাইলি মন্ত্রী ইউভাল স্ট্যানিতজ বলেছেন, ইরাকে হামলার ঘটনায় ইসরাইলকে যেভাবে জড়ানো হয়েছে বা ইসরাইলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। ইরান বিদ্বেষপ্রসূত এসব ভিত্তিহীন অভিযোগ করছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঘুম নষ্ট করছে ফোন? ‘ডিজিটাল সানসেট’ কিভাবে হতে পারে সমাধান Feb 07, 2026
img
চট্টগ্রাম বন্দর নিয়ে গোপনীয় চুক্তি হতে পারে না : ফরহাদ মজহার Feb 07, 2026
img
আজ রোজ ডে Feb 07, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কায়রো, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 07, 2026
img
খালি পেটে আনারস খেলে কী হয়? Feb 07, 2026
img
মুস্তাফিজকে শেষ ওভার না করানোর কারণ জানালেন আশরাফুল Feb 07, 2026
img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026