অন্ধকার পথ ছেড়ে সুন্দর জীবনের পথে আসুন : জঙ্গিদের উদ্দেশ্যে আইজিপি

যারা এখনও জঙ্গিবাদের মতো ভুল পথে আছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জঙ্গিদের উদ্দেশে তিনি বলেছেন, যারা এ পথে আছে তারা পরিবার-সমাজ থেকে বিচ্ছিন্ন। যে কোন সময় প্রাণ যাওয়ার আশঙ্কা আছে। এই অন্ধকার জগত নিজেকে, পরিবারকে ও রাষ্ট্রকে বিপদে ফেলতে পারে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর র‌্যাব সদর দপ্তরে ৯ জঙ্গির আত্মসমর্পণ উপলক্ষে ‘নব দিগন্তের পথে’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আত্মসমর্পণ করা জঙ্গিদের মধ্যে ছয়জন জেএমবির ও তিনজন আনসার আল ইসলামের সদস্য ছিলেন। যারা সমাজের মূলধারায় ফিরে এসেছে তাদের অভিনন্দন জানান পুলিশ প্রধান।

এসময় আইজিপি বলেন, ৯ জনের মধ্যে আট জনই তাদের পরিবারের কাছে ফেরত যাবেন। একজনকে আইনের কাছে সোপর্দ করা হবে। আইনি কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে পরিবারের কাছে ফেরত যাবেন তিনি।

ড. বেনজীর আহমেদ আরও বলেন, বাংলাদেশ বারবার জঙ্গিবাদে আক্রান্ত হয়েছে। তবে এর কোনোটাই বাংলাদেশ থেকে সৃষ্টি হয়নি। এখনও যারা এ ধরনের কাজে জড়িত আছে, তাদের প্রতি নজরদারি অব্যাহত আছে। ১০০ ভাগ না হলেও অন্তত ৯০ ভাগেরও বেশি ঘটনা শুরুতেই বিনষ্ট করতে সক্ষম হওয়ার দাবি করেন তিনি।

ড. বেনজীর আহমেদ হুশিয়ার করেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হবে। কোথাও জঙ্গিরা টিকে থাকতে পারবে না। এসময় পলাতক জঙ্গীদের আত্মসমর্পণ করার তাগিদ দেন তিনি।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সমালোচনা অবশ্যই যুক্তি ও শালীনতার সঙ্গে করা উচিত : জামায়াত আমির Feb 03, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও পরিচয়ের মূল্য স্বীকার জরুরি : শিক্ষা উপদেষ্টা Feb 03, 2026
img
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
নির্বাচনী কাজে জড়িতদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জামায়াতের Feb 03, 2026
img
রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি Feb 03, 2026
img
জামায়াত আগামীতে হয়তো বলবে গোলাম আজমই স্বাধীনতার ঘোষক: রিজভী Feb 03, 2026
img
বাংলাদেশের পাশে ‘চিকেন নেকে’ মাটির নিচে ভারতের রেললাইন বানানোর পরিকল্পনা Feb 03, 2026
img
সালমানের পক্ষে মানহানি মামলার রায়, অভিযুক্তদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি Feb 03, 2026
img
সীমান্তবর্তী ৬২ উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন করবে বিজিবি Feb 03, 2026
img
মোবাইলে তৈরি জুলাই গণ-অভ্যুত্থানের সেই সিনেমা বিশ্বমঞ্চে! Feb 03, 2026
img
বিমানের এমডির পদ হারালেন সাফিকুর Feb 03, 2026
img
আমেরিকার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতিতে ভিয়েতনাম Feb 03, 2026
img
সামাজিক মাধ্যমে শবেবরাতের তাৎপর্য তুলে ধরলেন জায়েদ খান Feb 03, 2026
img
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার Feb 03, 2026
img
ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম Feb 03, 2026
img
দুই বছর পর প্লেব্যাকে ফাহমিদা নবী, সাথে থাকছে ইমরান Feb 03, 2026
img
ক্যারিয়ারসেরা অবস্থানে সোবহানা, ২০৬ ধাপ এগিয়েছেন মারুফা! Feb 03, 2026
img
যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি Feb 03, 2026
img
শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া Feb 03, 2026
img
টিএসসিতে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসব! Feb 03, 2026