ভারতের পাঠানো ভ্যাকসিন ঢাকায়, প্রয়োগ শুরু ৮ ফেব্রুয়ারি

ভারতের দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান।

দুপুরে ঢাকার রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে এই টিকা হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। যা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, সেরামের তৈরি অক্সফোর্ডের এই ২০ লাখ ডোজ টিকা প্রতিবেশীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছে ভারত সরকার। এই উপহার বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। পর্যায়ক্রমে দেশের চাহিদা অনুযায়ী টিকা আমদানি করা হবে|

এদিকে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে। বেলা পৌনে ১২ দিকে আজিমপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

এসময় করোনা টিকা নিয়ে গুজবে কান না দিতে সবাইকে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী । তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেমন সরকার সফল হয়েছে,তেমনি ভ্যাকসিন প্রয়োগেও সফল হবে।

এর আগে বুধবার (২০ জানুয়ারি)দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান জানান, চলতি মাসেই কুর্মিটোলায় হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে দিয়েই শুরু হবে কার্যক্রম। পরদিন তিনটি হাসপাতালে থেকে আরও চার থেকে ৫০০ জনকে দেওয়া হবে। এদের কয়েক দিন নজরদারিতে রেখে শুরু হবে মূল কার্যক্রম।

প্রথম মাসে ৬০ লাখ ডোজ দ্বিতীয় মাসে ৫০ লাখ আবার তৃতীয় মাসে প্রথম মাসের প্রথমবারে যারা নিয়েছেন সেই ৬০ লাখ পাবেন দ্বিতীয় ডোজ। সরকারি হাপাতালের বাইরে ভ্যাকসিন দেওয়া হবে না। অ্যাপ ছাড়া ভ্যাকসিনেশনের আওতায় আসা সম্ভব না।

 

টাইমস/এসজে/এসএন

 

Share this news on:

সর্বশেষ

img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026
img
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার Feb 02, 2026
img
বিশ্বসংগীত ও মানবিকতার প্রতীক শাকিরার জন্মদিন আজ Feb 02, 2026
img

যশোরে তারেক রহমান

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই Feb 02, 2026
img
অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে : অর্থ উপদেষ্টা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নতুন নাম মামদানির মা মীরা নায়ার Feb 02, 2026
img
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর Feb 02, 2026
img
তরুণ অভিনেতা আরশ খানের জন্মদিন আজ Feb 02, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের একপাক্ষিক আচরণ নিয়ে প্রার্থীদের অভিযোগ রাজনৈতিক Feb 02, 2026
img
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে: তারেক রহমান Feb 02, 2026
img
ভুল বোঝাবুঝি নিয়ে এ আর রহমানের আক্ষেপ! Feb 02, 2026
img
ভীষণ হতাশ ছিলাম, গভীর সন্দেহে ভুগছিলাম: মাহমুদউল্লাহ Feb 02, 2026
img
অরিজিতের বাড়িতে গোপন বৈঠকে হাজির আমির খান! Feb 02, 2026