রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাঙ্গামাটি-বান্দরবান প্রধান সড়কের সিনেমা হল এলাকার বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খাদে পড়েছে। এঘটনায় আহত হয়েছেন চারজন। এতে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায়য় বান্দরবানে যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকটি ব্রিজের ওপর উঠলে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পাথর বোঝাইয়ের ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়ে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।

এদিকে সড়ক বিভাগের লোকজন পর্যবেক্ষণ করে যোগাযোগ চালুর চেষ্টা করছেন বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিন চৌধুরী।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সকল জল্পনার অবসান, ‘বারাণসী’ হবে একক সিনেমা Feb 04, 2026
img
ভোটকেন্দ্র খুঁজতে চালু করেছে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ Feb 04, 2026
কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 04, 2026
img
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু Feb 04, 2026
img

এপস্টেইন প্রসঙ্গে অভিনেত্রী জয়া

এটা তো একটা মানসিক ব্যাধি Feb 04, 2026
img
অবশেষে চারহাত এক হল প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহার Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি Feb 04, 2026
img
ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান Feb 04, 2026
img
আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর Feb 04, 2026
img
ওয়াশিংটনে জয়শঙ্কর-রুবিও বৈঠক, দ্বিপাক্ষিক খনিজ সহযোগিতায় অগ্রগতির আলোচনা Feb 04, 2026
img
মুখে নিয়মিত কোন তেল ব্যবহার করেন রানি? Feb 04, 2026
img
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত Feb 04, 2026
img
খাদ্য সংকটে আফ্রিকান পেঙ্গুইন, সংখ্যা কমেছে ৮০ শতাংশ Feb 04, 2026
img
নতুন বছরে বড় চমক নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স Feb 04, 2026
img
বিশ্বকাপে ‘সবচেয়ে বিপজ্জনক’ দল নিয়ে ধোনির বার্তা Feb 04, 2026
img
রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত Feb 04, 2026
img
সারা দেশে বাণিজ্যিক আদালত গঠন, ঢাকা মহানগরেই ৩টি Feb 04, 2026
img
অভিনয় থেকে রাজনীতি, স্থাবর-অস্থাবর মিলিয়ে কত সম্পত্তির মালিক ঊর্মিলা? Feb 04, 2026
img
‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক Feb 04, 2026
img
ক্রিকেটের আইনে পরিবর্তন আনল এমসিসি Feb 04, 2026