প্রতীক পেলেন ঢাকা উত্তরের প্রার্থীরা

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার সকালে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

দক্ষিণের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং রকিব উদ্দিন মন্ডল।

ঢাকা উত্তরে আওয়ামী লীগের আতিকুল ইসলাম নৌকা, জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল, এনপিপির আনিসুর রহমান দেওয়ান আম, স্বতন্ত্র আব্দুর রহিম টেবিল ঘড়ি, পিডিপির শাহীন খান বাঘ প্রতীকে লড়বেন।

এদিকে ঢাকা উত্তর সিটির ৯ ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারা যাওয়ায় এ দুটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৯ নম্বর ওয়ার্ডে মুজিব সরোয়ার মাসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে যাওয়ায় এ ওয়ার্ডে ভোট গ্রহণের প্রয়োজন হবে না।

এর আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল শনিবার। ওইদিন ঢাকা উত্তরে একজন মেয়র প্রার্থী এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সম্প্রসারিত ওয়ার্ডগুলোতে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন মোট ৬৮ জন প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, প্রতীক পেয়েই প্রচারে নামবেন প্রার্থীরা। ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচার প্রচারণা বন্ধ করতে হবে। অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা নাগাদ সবাই প্রচার চালাতে পারবেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026