নিউ নর্মালে সশরীর পরীক্ষা অনুষ্ঠিত চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সশরীর পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। করোনা সংক্রমণের ফলে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় স্থবির থাকা বিভাগ আবারো শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। করোনার প্রকোপ না কমায় এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বর্তমানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সীমিত পরিসরে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। 



আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিএসএস সম্মান প্রথম বর্ষের চার ঘণ্টার চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শতভাগ শিক্ষার্থী অংশ নেয়। চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বিভাগের আরো তিন শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষা।

এই প্রসঙ্গে বিভাগীয় সভাপতি মোঃ শহীদুল হক বলেন, শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা হলে প্রবেশ করেছেন। সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আমি বিভাগের সহকর্মী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। করোনা মহামারি কাটিয়ে শিঘ্রই স্বাভাবিক পরিবেশের শিক্ষা কার্যক্রমে ফিরতে পারবো বলে আশা রাখি।

সমাজবিজ্ঞান অনুষদের পঞ্চম তলায় বিভাগের তিনটি শ্রেণীকক্ষে সকাল পৌনে ১১টায় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে এবং শারীরিক দূরত্ববিধি মেনে পরীক্ষা হলে প্রবেশ করেন। এসময় প্রত্যেক শিক্ষার্থীর হাত জীবাণুমুক্ত করা হয়। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে পরীক্ষার্থীদের একটি করে মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ, সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন (নীপু), মুহাম্মদ যাকারিয়া, সহকারী অধ্যাপক এ. কে. এম. জিয়াউর রহমান খান, ফারজানা করিম, মাধব চন্দ্র দাস, সায়মা আলম, রাজীব নন্দী এবং সুবর্ণা মজুমদার।



বিভাগীয় সভাপতি পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার ওপর জোর দেন। তিনি জানান, আগামী ২১শে সেপ্টেম্বর তৃতীয় বর্ষ, ২২শে সেপ্টেম্বর চতুর্থ বর্ষ এবং ২৩ শে সেপ্টেম্বর সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। আগামী নভেম্বরে শুরু হবে মাস্টার্স পরীক্ষা।

Share this news on:

সর্বশেষ

img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026