© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উদর যখন শূন্য থাকে...

শেয়ার করুন:
উদর যখন শূন্য থাকে...
ukti-desk
০৪:৫১ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন ১৮৭০ সালের ২২শে এপ্রিল রাশিয়ার মহানদী ভলগার তীরে সিমবির্স্ক (বর্তমানে উলিয়ানভস্ক) শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মার্কসবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ। লেনিনকে বিংশ শতকের অন্যতম প্রধান ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। মার্ক্সবাদ-লেনিনবাদ তত্ত্বের প্রবক্তা হিসেবেও তিনি বিশ্বের রাজনৈতিক ইতিহাসে পরিচিত। লেনিন আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।

সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ওরফে লেনিন ১৮৭০ সালের ২২শে এপ্রিল রাশিয়ার মহানদী ভলগার তীরে সিমবির্স্ক (বর্তমানে উলিয়ানভস্ক) শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মার্কসবাদী রুশ বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ।

লেনিনকে বিংশ শতকের অন্যতম প্রধান ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। মার্ক্সবাদ-লেনিনবাদ তত্ত্বের প্রবক্তা হিসেবেও তিনি বিশ্বের রাজনৈতিক ইতিহাসে পরিচিত। লেনিন আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।

সমর্থকরা তাকে গণমানুষের অধিকার আদায়ের যোদ্ধা হিসেবে বিবেচনা করেন। অপরদিকে তার বিরোধীরা তাকে স্বৈরাচার শাসন ব্যবস্থার প্রবর্তনকারী, গৃহযুদ্ধের প্রশ্রয়দাতা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী হিসেবে বিবেচনা করেন। তথাপি সোভিয়েত ইউনিয়নের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপী সুপরিচিত।

১৯২৪ সালের ২১শে জানুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে এই মহান বিপ্লবী নেতার জীবনাবসান ঘটে।

তার একটি উক্তি-

"উদর যখন শূন্য থাকে তখন রাজনৈতিক স্বাধীনতা যতই আসুক না কেন

তাতে জনতার তৃপ্তি আসে না।"

 

মন্তব্য করুন