ময়মনসিংহ-৩ আসনে লড়তে চান ৩৩ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর, সংসদীয় আসন ১৪৮) আসনে সব রাজনৈতিক দল মিলে ৩৩ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের ১৬ জন, বিএনপির ১১ জন, জাতীয় পার্টির দুজন, সিপিবি থেকে দুজন, জাকের পার্টি থেকে একজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোট ১৬জন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডাঃ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.সামীউল আলম লিটন ও শরীফ হাসান অণু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ এ.কে.এম আব্দুর রফিক, সদস্য নাজনীন আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভি.পি বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি, তরুণ আওয়ামী লীগ নেতা এম.এ মামুন।

বিএনপি থেকে ১১ জন হলেন দলের কেন্দ্রিয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক, ড্যাব’র কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহসভাপতি ডা. আব্দুস সেলিম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব আশরাফুল হক সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (একাংশ) নাসিমুল গণি সোহেল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক (একাংশ) এডভোকেট শরাফ উদ্দিন খান পাঠান, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক (একাংশ) হাফেজ আজিজুল হক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঢাবি ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক তানজির চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি সামছুল হক সামছু, সহসভাপতি মাহফূজুর রহমান।

জাতীয় পার্টি থেকে এ আসনে ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ জেলা জাপা নেতা মোশারফ হোসেন, ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর আব্বাছ আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বলে উপজেলা জাতীয় পার্টি সূত্রে জানা যায়।

এছাড়াও এ আসনে সিপিবি থেকে হারুন আল বারী, ন্যাপ থেকে আব্দুল মতিন মাস্টার, জাকের পার্টি থেকে গোলাম মোহাম্মদ (জিএম মাস্টার) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আইয়ুব আলী নূরাণীর মনোনয়ন নিশ্চিত বলে প্রত্যেক দলীয় সূত্র নিশ্চিত করেছে।

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026