দুই দিনব্যাপী সাউথ এশিয়া এলপিজি সামিট

রাজধানীতে দুই দিনব্যাপী সাউথ এশিয়া এলপিজি সামিট-২০১৯ শুরু হচ্ছে রোববার। রোববার আন্তর্জাতিক কনভেনশন হল বসুন্ধরায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রায় ২০০ জন বিদেশি প্রতিনিধি অংশ নেবেন। এতে ৮০টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা প্রতিষ্ঠান তাদের এলপিজি সম্পর্কিত সর্বশেষ প্রযুক্তি ও তথ্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সামিট আয়োজনে সহযোগিতা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

৪ মার্চ সন্ধ্যা ৬টায় ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের পরিচালক ডেভিট টেইলরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলপিজি সামিট সিঙ্গাপুরের পরিচালক নিয়েছা নি লিয়াথিয়ান, বিজনেস ডেভেলপমেন্ট গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ম্যানেজার ইখতিয়ার হোসেন, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মাজাহারুল ইসলাম প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026
img
উত্তেজনার মাঝেই পারস্য উপসাগর থেকে ২টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন প্রয়াত আইয়ুব বাচ্চু Feb 05, 2026
img
গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড: জামায়াত আমির Feb 05, 2026