ফিটনেস সনদ ছিল না শিবচরে দুর্ঘটনা কবলিত বাসটির

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের বাসটির ফিটনেস সনদ ছিল না। শুধু তাই নয়, ইমাদ পরিবহনের এই বাসটি এর আগেও ঘটিয়েছিল দুর্ঘটনা।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানান, খাদে পড়া ইমাদ পরিবহনের বাসটির চলাচলের অনুমতি ছিল না। গত ১৮ জানুয়ারি বাসটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।

আরও জানান, এই বাসটি ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর রাতে দুর্ঘটনায় পড়ে। গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুরে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে চারজন মারা যান। আহত হন আরও ১৫ জন।

জানা যায়, ঢাকার সায়েদাবাদ থেকে খুলনা পর্যন্ত চলাচলের অনুমতি ছিল ইমাদ পরিবহনের ওই বাসের। তবে বাসটি গুলিস্তান পর্যন্ত আসত।

বিআরটিএ থেকে জানা যায়, ভারতের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের চেসিসের ওপর এই বাসের কাঠামো তৈরি হয়েছে ২০১৭ সালে। বাসের নিবন্ধন নেওয়া হয় ২০১৮ সালের জানুয়ারিতে। নিবন্ধন সনদ অনুযায়ী বাসটি ৪০ আসনের।

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বাসটি আগেও দুর্ঘটনায় পড়েছিল। যে কারণে ওই বাসের রুট পারমিট স্থগিত করা হয়। এরপরও বাসটি চলছিল।

রোববার সকাল ৮টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসটির সামনের অর্ধেক অংশই চুরমার হয়ে যায়। নিহত হয় ২০ জন, যার মধ্যে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারও রয়েছেন।

Share this news on:

সর্বশেষ

img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026
img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026
img
শাকিবের সাথে জ্যোতির্ময়ী কুণ্ডুর রোমান্স ঠিক কেমন হবে? Feb 02, 2026
img
ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিক্ষোভকারী এরফান সোলতানির জামিনে মুক্তি Feb 02, 2026
img
ইরানের ওপর হামলার পরিণতি হবে 'আঞ্চলিক যুদ্ধ', হুঁশিয়ারি খামেনির Feb 02, 2026
img
অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় আশিক Feb 02, 2026
img
নারীদের ওপর আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব : আখতার হোসেন Feb 02, 2026
img
সাবেক ফুটবলার রণজিৎ দাশ আর নেই Feb 02, 2026
img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026