মিরপুরে অবিশ্বাস্য এক সুপার শপ

৯ টাকায় বিক্রি হচ্ছে এক লিটার তেল, চার টাকায় পাওয়া যাচ্ছে দুই হালি ডিম। এক কেজি চালের দাম তিনটা। নাম মাত্র মূল্যে বিক্রি হচ্ছে কাঁচা তরকারি,মাছ মাংস থেকে শুরু করে শিশুদের কাপড়,শাড়ী,লুঙ্গি, আছে শিক্ষা উপরকরণও। 

রমজান মাস জুড়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন মিরপুরে খুলেছে হ্যাপিনেস সুপার স্টোর। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত চলে এই সুপার শপ। 

রাজধানীতে দীর্ঘদিন নিরাপত্তাকর্মীর কাজ আব্দুল গফুর। স্বল্প আয়ে ৯ সদস্যের পরিবার চালান তিনি।বিদ্যানন্দের সুপার শপ থেকে বাজার করতে পেরে দারুণ খুশি তিনি। বলেন, ' খুব আন্দদ হচ্ছে, এরআগে কখনো সুপার শপে বাজার করিনি।

নয় হাজার টাকা বেতনে নিরাপত্তাকর্মী কাজ করেন হোসেন মিয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাহিরে বাজার করা খুবই কষ্ট হয়ে যায় তার। খেয়ে না খেয়েই চলে সংসার। বলেন,' জিনিসের যা দাম তাতে আমার কম বেতনে বাজার করা কঠিন।

নিরাপত্তাকর্মী,পরিচ্ছন্নতাকর্মী,গৃহকর্মী,রিকশা চালক ভ্যান চালক নিম্ন আয়ের অনেকেই এই সুপার শপে বাজার করতে পারবেন। সুপার শপে প্রথম বাজার করতে পেরে খুশি অনেকই। 

প্রতিদিন বিদ্যানন্দের এই সুপার শপ থেকে বাজার করছে ১০০ থেকে ১৫০ জন নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষ। তাদের হাতে কমদামে পণ্য তুলে দিতে পেরে খুশি বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবী ফাতেমা আক্তার বলেন,' নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে এখান থেকে বাজার করতে পেরে তারা যেমন খুশি তেমনি আমরাও তাদের হাতে এসব বাজার তুলে দিতে পেরে খুশি।

শুধু রমজান মাস নয়,সম্ভব হলে সারা বছরই এমন আয়োজন করার কথা ভাবছে এ বছর একুশে পদক পাওয়া বিদ্যানন্দ ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী তাহমিনা অনু বলেন,' আমরা খুব দেখে শুনে তারপর কার্ড দিচ্ছি আর একটা পরিবার একটা কার্ড পাবে। বেশিরভাগ অসহায় ও বৃদ্ধ মানুষদের এই কার্ড দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০ জন আসেন বাজার করতে। শুধু রমজান মাসের জন্য হলেও মানুষের সাড়া পেলে সারাবছর করার চিন্তা ভাবনা আছে আমাদের। 

সমাজের বিত্তবানরা এগিয়ে এলেই হয়তো এমন মহৎ উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব বিদ্যানন্দর।

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026
img
আমি প্রেমিক পুরুষ, প্রেমিকাকে না পেলে মরে যেতাম: সিয়াম আহমেদ Feb 02, 2026
img
পঞ্চগড় কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ জন কারাবন্দি Feb 02, 2026
img
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহ, শেষে বজ্রবৃষ্টির পূর্বাভাস Feb 02, 2026
img
আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন Feb 02, 2026
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ১ হাজার ৩৫০ মেট্রিক টন চাল আমদানি Feb 02, 2026
img
ভোটের দিন বন্ধ সুইডেন ভিসা সেবা Feb 02, 2026
img
আমার টুইটার একাউন্ট কারা হ্যাক করেছে চিহ্নিত করেছি : জামায়াত আমির Feb 02, 2026
img
যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : সেনাপ্রধান Feb 02, 2026
img
হেলিকপ্টারে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির Feb 02, 2026
img
এ আর রহমানকে অতিথি করায় বিপাকে কপিল শর্মা Feb 02, 2026
img
দেড় বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া অস্ত্র Feb 02, 2026
img
সরকারে যেই আসুক আমার আসনকে গুইন্নাই রাজ্য পরিচালনা করতে হবে : রুমিন ফারহানা Feb 02, 2026
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল Feb 02, 2026
img
পুলিশ কর্মকর্তার ছেলে তাইম হত্যায় চার্জ গঠনে আসামিপক্ষের শুনানি আজ Feb 02, 2026
img
এবারেও আন্তর্জাতিক মঞ্চ থেকে ছিটকে গেলেন অনুষ্কা শঙ্কর Feb 02, 2026