এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী : জ্বালানি উপদেষ্টা

এনবিআরের আন্দোলন প্রথমে নিরপেক্ষ হলেও পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপ নিয়েছে। দেখেছি এই আন্দোলনটা অর্থনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে। আপনারা গণমাধ্যমের রিপোর্টও দেখেছেন আন্দোলনের নামে তারা হোয়াটসঅ্যাপ খুলে সরকারবিরোধী আন্দোলনের রূপ দিয়েছে।

তিনি বলেন, অনেক ব্যবসায়ী আমাকে বলেছে আপনারা এতদিনে আন্দোলন কন্টিনিউ করতে দিলেন কেন? এটা ১৫ দিন কিংবা তিন সপ্তাহের মাথায় থামালেন না কেন?আমরা গণতন্ত্রের চর্চা করার সুযোগ দিতে চাই। মানুষের ওপর কঠোর না হয়ে নিপীড়ন না করে কীভাবে এটা সমাধান করা যায় সে পথে হেঁটেছি।

উপদেষ্টা বলেন, এই অধ্যাদেশের কতগুলো সমস্যা চিহ্নিত করেছি। আমরা যেহেতু পরামর্শক কমিটি সেহেতু এগুলো সমাধানের একটি পরামর্শ দেব।

তিনি আরও বলেন, আমাদের সামনের পথ হলো অধ্যাদেশে যে সমস্ত ত্রুটি আমরা পেয়েছি সেগুলো নিয়ে কাজ করা। এরপর আরেকটি বিষয় হচ্ছে এনবিআর আর থাকছে না। এনবিআরে কেউ চাকরি করে এটা শুনলে সবাই একটা অট্টহাসি দেয়। মানুষ কেন হাসি দেয় এটা আমরা আপনারা সবাই কিন্তু জানি। এনবিআর না থাকাটা সবার জন্য ভালো। এই নামটাও সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে সেটা হবে।

উপদেষ্টা আরও বলেন, তাদের দাবি শুধুমাত্র দুটি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব বিধি ও রাজস্ব বিভাগ গড়তে হবে। এ দাবিটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।

এটা গ্রহণযোগ্য না। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে প্রশাসন ক্যাডারের খবরদারি এটাও গ্রহণযোগ্য না। 

এমআর/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img
বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026