ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত করতে বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সমালোচকদের গ্রেফতার, হয়রানি ও ভয় দেখাতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহৃত হচ্ছে। বিষয়টি নিয়ে আমি উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, আমি আবারও কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহারে অবিলম্বে স্থগিতাদেশ আরোপ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সঙ্গতি রক্ষায় এই আইনের বিধানগুলোতে ব্যাপকভাবে সংস্কার আনার আহ্বান জানাচ্ছি। আমার অফিস এরইমধ্যে এই সংশোধনে সব প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।


বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে কার্যকর হওয়া এই আইনের অধীনে ২ হাজারেরও বেশি মামলা হয়েছে। যার সর্বশেষ উদাহরণ গত বুধবার গ্রেফতার হওয়া বাংলাদেশের বৃহত্তম দৈনিক প্রথম আলোতে কর্মরত সাংবাদিক শামসুজ্জামান শামস। তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় এবং ল্যাপটপ, ফোন ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তার জামিন আবেদনও খারিজ করে দেয়া হয়। মামলা করা হয় প্রথম আলোর সাংবাদিক মতিউর রহমান ও এক আলোকচিত্রীর বিরুদ্ধেও।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে জীবনযাত্রার ব্যয়-সংকট নিয়ে প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি করা হয়। ফেসুবক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এই আইনের অধীনেই গত ফেব্রুয়ারিতে পরিতোষ সরকার নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, আমার অফিস জাতীয় নিরাপত্তা আইনের বিধানগুলো সম্পর্কে ক্রমাগত উদ্বেগ প্রকাশ করে আসছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, এই আইনের স্বেচ্ছাচারিতা বা অত্যাধিক প্রয়োগের বিরুদ্ধে সুরক্ষা থাকবে কিন্তু এভাবে গ্রেফতার অব্যাহত থাকলে সেটি সম্ভব নয়। এই আইনের সঠিক সংশোধন প্রয়োজন।

ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযুক্তদের মুক্তির লক্ষে সব মুলতবি মামলা পর্যালোচনার জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় প্যানেল গঠনেরও আহ্বান জানান হাইকমিশনার।

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026