মঙ্গলগ্রহে যাওয়ার আশা দেখাচ্ছে ‘অপর্চুনিটি’

নাসার ‘অপর্চুনিটি’ রোভার প্রায় ১৫ বছর মঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছে৷ প্রতিমুহূর্তে সেখানকার নিখুঁত ও বিস্ময়কর সব ছবি পাঠিয়েছে৷ এসব ছবি বিশ্লেষণ করেই মঙ্গলগ্রহে বসবাসের স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা।

১৫ বছরের সফল যাত্রা

বিজ্ঞানীদের ধারণা ছিল মঙ্গলে নেমে তিন মাস সক্রিয়ভাবে কাজ করবে অপর্চুনিটি। ২০০৪ সালে মঙ্গলে অবতরণ করা অপর্চুনিটি তিন মাসে এক কিলোমিটারের মতো অংশে ঘুরে বেড়ানোর কথা ছিল৷ কিন্তু বিজ্ঞানীদের বিস্মিত করে প্রায় ১৫ বছর ধরে মঙ্গলের ৪৫ কিলোমিটার পথ পাড়ি দেয় রোভারটি৷

বিস্ময়কর তথ্য

১৫ বছরের এ যাত্রায় বিস্ময়কর সব তথ্য সম্বলিত ছবি পাঠিয়েছে অপর্চুনিটি৷ এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, মঙ্গলের মাটিতে ছোট-বড় গর্ত, পাহাড় আর বিভিন্ন শিলার ছবি। যা দেখে বিজ্ঞানীরা ধারণা করেন মঙ্গলে একসময় পানি ছিল৷

ভূপৃষ্ঠের বিস্ময়

মঙ্গল থেকে পাঠানো বিভিন্ন ছবির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন সময়ে লাল রঙের গ্রহটির ভূপৃষ্ঠের ছবি৷ ছবিগুলো মঙ্গলের ভূপৃষ্ঠের বৈচিত্রময়তা নিঁখুতভাবে ফুটিয়ে তুলেছিল বিজ্ঞানীদের কাছে৷

খরচ

অপর্চুনিটির এ মিশনটি সফলভাবে শেষ করতে প্রায় এক বিলিয়ন ডলারের বেশি গুণতে হয়েছে নাসাকে৷ আর ১৫ বছরের এ মিশনটিতে নিয়োজিত ছিলেন প্রায় ৩০০ কর্মকর্তা৷

মৃত অপর্চুনিটি

২০১৮ সালের ১০ জুনের ঘটনা৷ নাসার বিজ্ঞানীরা বলছেন, সেদিন অপর্চুনিটি রোভার মঙ্গলগ্রহের যেখানে ছিল সেখানে প্রচণ্ড ধূলিঝড় হয়েছিল৷ এ সময় অপর্চুনিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা, কিন্তু কোনো জবাব দেয়নি সে৷ প্রায় আট মাস অপর্চুনিটি থেকে কোনো সংকেত না পেয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে অপর্চুনিটিকে মৃত ঘোষণা করেন তারা৷

মঙ্গলে পৌঁছেছে অপর্চুনিটির উত্তরসূরি

অপর্চুনিটির মিশন শেষ৷ তবে তার উত্তরসূরি ইনসাইট নামে আরেকটি রোবট ২০১৮ সালের নভেম্বরে মঙ্গলে পাঠানো হয়েছে৷ আরো আধুনিক সাজে সজ্জিত হওয়া ইনসাইট, নতুন কোনো পথে হাঁটবে, আশা বিজ্ঞানীদের৷

সূত্র: ডয়েচ ভেলে

 

টাইমস/এএস/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026