বিএনপির ছয় ঘণ্টার গণঅনশন সমাপ্ত

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের ছয় ঘণ্টার গণঅনশন কর্মসূচি পানি পানের মধ্য দিয়ে রোববার বিকালে শেষ হয়েছে ।

রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই কর্মসূচি শুরু হয়ে তা চলে বিকাল ৪টা ৩৮ মিনিট পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বিএনপি নেতাকর্মীদের পানি পান করিয়ে অনশন  ভাঙান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আহমেদ আজম খান, এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিলকিস জাহান শিরিন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, গৌতম চক্রবর্তী, হাবিবুল ইসলাম হাবিব, আবুল কালাম আজাদ সিদ্দিকী, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, শফিউল বারী বাবু, মোরতাজুল করীম বাদরু মাদুর গণঅনশনে ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীম।

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি বিএনপির।

কারাবন্দি খালেদা জিয়া এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। চিকিৎসার জন্য ১ এপ্রিল তাকে পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।

৭৪ বছর বয়সী খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিভিন্ন মামলার শুনানিতে আদালতে হাজির করার সময়ে তাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গেছে।

বিএনপি তাদের নেত্রীকে বিশেষায়িত কোনো হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে। দলটির নেতারা বলছেন, বিএসএমএমইউতে তার সুচিকিৎসা হবে না।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026
img
ধুরন্ধর ২-এ আসতে চলেছে বড় ধরনের চমক! Feb 06, 2026
img
দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’ Feb 06, 2026
img
১২ তারিখেই নির্বাচন হবে : ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
img
জ্বরে কাঁপলেও অ্যাকশন দৃশ্যে অটল নানা পাটেকার! Feb 06, 2026
অন্ধ হয়েও ইমাম হয়েছিলেন যিনি | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমা Feb 06, 2026
img
আইনি জটিলতা কাটিয়ে ফিরছে জননায়াগন Feb 06, 2026
img
২০২৫ এর চার ছবির নীরব সাফল্যের গল্প Feb 06, 2026
img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026