একাকিত্ব বাড়াচ্ছে সোস্যাল মিডিয়া

একাকিত্ব ও নিঃসঙ্গতা কাটাতে মানুষ ব্যাপকহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। কিন্তু বেশ কিছু গবেষণায় দেখা গেছে, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারে একাকিত্ব দূর করার পরিবর্তে উল্টো একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে।

আমেরিকার জার্নাল অফ সোস্যাল অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। নতুন এই গবেষণার ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে উদ্বেগের আগুনে যেন ঘি ঢেলেছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে কোনো বৈজ্ঞানিক গবেষণা সোস্যাল মিডিয়া ও মানুষের একাকিত্বের মধ্যে সম্পর্ক প্রমাণ করতে পারেনি।

পেনিসেলভিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী মেলিসা জি. হান্ট বলেন, তাদের এই নতুন গবেষণায় ফেসবুক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম ব্যবহারের উপর একটি পরীক্ষামূলক গবেষণা করা হয়েছে।

পূর্বের গবেষণাগুলো সীমিত আকারে হয়েছিল, আর নতুন এই গবেষণা বিস্তৃত ও সুসঙ্গত। তাই এর ফলাফলের বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা যথেষ্ট বলে মন্তব্য করেছেন গবেষক মেলিসা।

মেলিসা জি. হান্টের নেতৃত্বে এই গবেষণায় পেনিসেলভিনিয়া বিশ্ববিদ্যালয়ের ১৪৩ জন স্নাতক শিক্ষার্থীর সোস্যাল মিডিয়া ব্যবহারের উপর তিন সপ্তাহব্যাপী গবেষণা করা হয়।

গবেষণার ফলাফলে দেখা যায়, যারা সোস্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিয়েছেন তাদের একাকিত্ববোধ ও হতাশা উল্লেখযোগ্যহারে কমে গেছে।

মেলিসা জি. হান্ট বলেন, সোস্যাল মিডিয়া ব্যবহারের ফলে কেউ যখন অন্যের সফলতা ও সুন্দর জীবনযাপন দেখেন, তখন তিনি নিজ থেকে অন্যদের বেশি সুখি মনে করেন, যা তার মধ্যে একাকিত্ববোধ ও হতাশা জাগ্রত করে।

তাই বলে কি আপনি সোস্যাল মিডিয়া ব্যবহার ছেড়ে দিবেন? না, এই গবেষণা সোস্যাল মিডিয়া ব্যবহার ছেড়ে দেয়ার কথা বলছে না।

বরং সোস্যাল মিডিয়ায় সময় কমিয়ে দিয়ে বাস্তবজীবনে মানুষের সঙ্গে বেশি করে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন গবেষক মেলিসা জি. হান্ট।

 

মেডিকেল নিউজ টুডে অবলম্বনে লিখেছেন এনামুল হক।

Share this news on:

সর্বশেষ

img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026