গাজায় ত্রাণ কার্যক্রম স্থগিত : জাতিসংঘ

গাজা উপত্যকার কেন্দ্রস্থল থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনারা। তাদের এই আদেশের কারণে গাজা উপত্যকায় ত্রাণসহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে তাদের দাতব্য সংস্থার কর্মীরা সোমবার কাজ করতে পারেননি।

তারা বলছেন, ইসরায়েলের ঘোষিত মানবিক অঞ্চলের কিছু অংশসহ দেইর আল-বালাহ শহর খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এই এলাকায় জাতিসংঘের প্রধান ত্রাণ সহায়তা পরিচালনা কেন্দ্র। কিন্তু ইসরায়েলি নির্দেশনা দেয়ার পরপরই কর্মীদের দ্রুত সরিয়ে ফেলতে হয়েছে। এমনকি বিভিন্ন সরঞ্জাম সেখানেই ফেলে আসতে হয়েছে।

তবে জাতিসংঘের কর্মকর্তা বলছেন, জাতিসংঘের সংস্থাগুলো গাজা ছেড়ে যাবে না। নিরাপদে কাজ করার জন্য তারা এখন নতুন জায়গার খোঁজ করছেন।

সোমবার (২৬ আগস্ট) জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে আমরা আজকে খাবার সরবরাহ করতে পারছি না। আজ সকাল পর্যন্ত আমরা গাজায় কাজ করছি না।

তবে তিনি এ-ও বলেন, আমরা গাজা ছাড়ছি না। কারণ সেখানে জনগণের আমাদের প্রয়োজন। আমরা জাতিসংঘের কর্মীদের নিরাপত্তার বিষয়ের সঙ্গে ফিলিস্তিনিদের চাহিদার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি।

ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সিনিয়র ডেপুটি ফিল্ড ডিরেক্টর স্যাম রোজ সতর্ক করে বলেছেন, জাতিসংঘের কর্মী ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজার খুব ছোট ছোট এলাকায় সংকুচিত করে ফেলা হচ্ছে।

ভিডিও লিংকের মাধ্যমে নিউইয়র্কের সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েল ঘোষিত মানবিক অঞ্চল সংকুচিত হয়েছে। এটি এখন সমগ্র গাজা উপত্যকার মাত্র ১১ শতাংশ। তবে এই ১১ শতাংশ জমিই বসবাসের উপযোগী নয়। এগুলো বালির টিলা, জনাকীর্ণ এলাকা। সেখানে বসবাস করে মানুষ হাঁপিয়ে উঠছে।

Share this news on:

সর্বশেষ

img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026