গ্যাসের দাম বাড়লেও ব্যবসায়ীদের ক্ষতি হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাসের দাম বাড়ানো হবে, তবে এতে ব্যবসায়ীদের ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের ঢাকা চেম্বারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, 'গ্যাসের দাম বাড়ছে। তবে এটি বাড়ানো নয়, সমন্বয় করতে হচ্ছে। এতে ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। যদি সমস্যা হয় তাহলে সরকার তা দেখবে।'

নসরুল হামিদ বলেন, 'আমরা ৯ টাকার গ্যাস ৬ টাকায় দিচ্ছি। অনেক ক্ষেত্রে দুই টাকা ইউনিটে বিদ্যুৎ বিক্রি করছি। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৮০ লাখ গ্রাহককে দুই টাকায় বিদ্যুৎ দিচ্ছে সরকার। এতে গ্রামীণ অর্থনীতি এগিয়ে যাচ্ছে। এ জন্য বছরে জ্বালানি খাতে প্রায় ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এখন আমরা দাম সমন্বয় করতে যাচ্ছি। আগামী পাঁচ বছর পর্যায়ক্রমে দাম সমন্বয় করা হবে।'

তিনি বলেন, 'পিক ও অফপিক আওয়ারে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুতের ব্যবধান। এতে প্রায় এক হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হচ্ছে। এটা কমানো প্রয়োজন। ব্যবহার না করেও উদ্বৃত্ত বিদ্যুতের খরচ আমাদের বহন করতে হচ্ছে। এর দায় গ্রাহকের ওপর পড়ছে। তাই অফপিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার করলে সে ক্ষেত্রে দাম কমানো সম্ভব হবে।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ওসামা তাসীর, সহ-সভাপতি ইমরান আহমেদ, বুয়েটের অধ্যাপক ড. ইজাজ হোসেনসহ এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026
img
একসঙ্গে ৩টি ধারাবাহিকে অভিনয়, কাকে কৃতিত্ব দিলেন ভাস্বর? Feb 07, 2026