মাহির নতুন ইচ্ছা...

চিত্রনায়িকা মাহিয়া মাহি। একসময় বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সিনেমায় ব্যস্ত সময় পার করলেও এখন পুরোদমে সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আগে তাকে কেন্দ্র করে অনেক জনপ্রিয় সিনেমা নির্মিত হলেও বিয়ে করে চলচ্চিত্র থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন এই নায়িকা।

তবে সম্প্রতি একটি সিনেমায় দেখা গেছে নায়িকা মাহিকে। বর্তমানে সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দাগা’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আর ছবিটির পরিচালনা করছেন রায়হান রাফি।

ছবিটির গল্প কী? জানালেন মাহি। বললেন, এই শহরে আর ভালো লাগছে না তার। তাই এমন একটি শহরে যেতে চান তিনি, যেটা দশ বছর পরের একটি শহর। যেখানে মাহি সব কিছু ভুলে নতুন করে সব গড়তে চান।

মাহি কি পারবেন সেই শহরে যেতে? পারবেন এই শহর ছেড়ে থাকতে? এসব উত্তর পাওয়া যাবে ‘দাগা’ সিনেমায়। আর এমনই গল্প নিয়ে এগুচ্ছে ছবিটির গল্প।

এদিকে এরই মধ্যে ছবিটির জন্য একটি ভিন্ন সেট নির্মাণ করা হচ্ছে রাজধানীর মিরপুরের কোক স্টুডিওতে। সেখানে আগামী ২৭ এপ্রিল শুটিং করবেন মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা রায়হান রাফি।

ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, এর গল্পটি অসাধারণ। আশা করছি, দর্শক ছবিটি দেখে মুগ্ধ হবে। আর এই ছবিটি হলে দর্শক টানতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।

ছবিটি নিয়ে মাহির ভাষ্য, এই সিনেমাটিতে কাজ করে বেশ ভালো লাগছে। এর গল্প-ভাবনা, চিত্র-কল্পনা সবকিছুই অসাধারণ। সব মিলিয়ে এবার নিজেকে একটু অন্যভাবে মেলে ধরতে পারবো।

জানা গেছে, মাহি ও ‘দাগা’ সিনেমার পুরো ইউনিট বর্তমানে শুটিং করেছেন সিলেটের বিভিন্ন স্থানে। আর এই ছবিতে মাহির বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ইয়াশ রোহান। প্রিন্স রুবেলের কথা ‍ও সুরে এর টাইটেল গান গাইবেন কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। আর সংগীতে আছেন তরিক আল ইসলাম।

 

টাইমস/জেডকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026