নিহতের সংখ্যা ১০০ কমিয়েছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় গত রোববার গির্জা ও বিলাসবহুল হোটেলসহ আটটি স্থানে আত্মঘাতী বোমা হামলার নিহতের সংখ্যা ১শ’র বেশি কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা প্রায় ২৫৩ বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে জানানো হয়েছিল রোববারের হামলায় নিহতের সংখ্যা ৩৫৯। খবর বিবিসির।

নিহতদের চিহ্নিত করা ও সংখ্যার হিসাবে ভুলের কারণেই এমনটা হয়েছে বলা জানানো হয়েছে।

শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষা মন্ত্রী রুয়ান বিজেবর্ধনে বলেছেন, মর্গ থেকে নিহতের ভুল সংখ্যা জানানো হয়েছিল। স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলার পরে এত বেশি বিচ্ছিন্ন শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ এসেছিল যে, সেই সময় নিহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার সব মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়। এরপর জানা যায় যে, একই মৃতদেহ একাধিকবার গণনা করা হয়েছে।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় গত রোববার প্রথমে তিনটি গির্জা ও তিনটি বড় হোটেলে একযোগে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় নিহতদের অধিকাংশ শ্রীলঙ্কার নাগরিক হলেও, বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। সেদিন খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে বিভিন্ন গির্জায় প্রার্থনা চলছিল।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026
img
খেলোয়াড়দের চোট এড়ানোর উপায় খুঁজছেন ফ্লিক Feb 03, 2026