© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভালোবাসা দিবস নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করলো ছাত্রশিবির

শেয়ার করুন:
ভালোবাসা দিবস নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করলো ছাত্রশিবির

ছবি: সংগৃহীত

করবী শীহাব
১১:০১ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন। এমন আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি ভ্যালেন্টাইনস ডে আমাদের সংস্কৃতি নয়। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে ভালোবাসা দিবস পালন না করার আহ্বান করা হয়েছে।

ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সংযুক্ত ফটোকার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।

আরেক পোস্টে সংগঠনটি ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্টসহ যেকোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে। ১৪ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪০ মিনিটে ছাত্রশিবিরের পেজ থেকে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে-মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

এরপর সকাল ৯টা ২৭ মিনিটে আরেকটি পোস্ট দিয়ে সংগঠনটি আবারও জানায়, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ছাত্রশিবিরের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। সংগঠনটি বরাবরই পশ্চিমা সংস্কৃতির প্রভাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে, তরুণদের মধ্যে ভালোবাসা দিবস উদযাপনের প্রবণতা দিন দিন বাড়ছে।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো মিল নেই। তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। সংগঠনটির এই অবস্থানকে সমর্থন ও বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

মন্তব্য করুন