© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

শেয়ার করুন:
৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার

ছবি : সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৮ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

চলতি (২০২৪-২৫) অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা প্রদান করা হবে, আর বাকি ২০ লাখ টাকা পরবর্তী অর্থবছরে দেওয়া হবে। পাশাপাশি, নিহতদের পরিবার নিয়মিত মাসিক ভাতাও পাবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি ও সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা করা হবে। ‘এ’ ক্যাটাগরিতে ৪৯৩ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন ও ‘সি’ ক্যাটাগরিতে ১০ হাজার ৬৪৮ জন রয়েছেন।

নিহতদের পরিবার ও আহতদের নিয়মিত মাসিক ভাতা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ ।

মন্তব্য করুন