গরমে বেড়েছে তরমুজ-ডাবের চাহিদা, দাম বাড়ার অভিযোগ

রোজা এবং অতিরিক্ত গরমের কারণে তরমুজ ও ডাবের চাহিদা গত কয়েক দিনে আরও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত এসব ফলের  দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়, যারা পানি সমৃদ্ধ এই ফলগুলো সংগ্রহ করছেন। এরই মধ্যে বিক্রেতারা আগের তুলনায় বাড়তি দামে তরমুজ ও ডাব বিক্রি করছেন। যদিও বাজারে সরবরাহ বেড়েছে, তবে দাম বাড়ানোর প্রতি তাদের প্রবণতা লক্ষ্য করা গেছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর, বারিধারা ও বাড্ডা এলাকার বিভিন্ন ফলের দোকান ও তরমুজ-ডাবের ভাসমান দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, দোকানগুলোতে আগের তুলনায় তরমুজের সরবরাহ বেড়েছে। এক্ষেত্রে মাঝারি থেকে বড় আকারের তরমুজের পরিমাণই বেশি। তবে, সরবরাহ বাড়লেও বড় আকৃতির তরমুজ আগের মতো ৭০ টাকা কেজি দাম হাঁকছেন তারা। দামাদামি করলে ৬০-৬৫ টাকা কেজিতে তরমুজ পাওয়া যাচ্ছে। আর ছোট আকৃতির তরমুজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে ডাবের বাজার এরচেয়েও চড়া। দেখা গেছে, দোকানগুলোতে তিন ধরনের ডাব বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ছোট আকৃতির ডাব পিস ৮০-৯০ টাকা, মাঝারি আকৃতির ডাব ১০০-১৩০ টাকা এবং বড় আকৃতির ডাব ১৫০-১৭০ টাকা দামে বিক্রি করা হচ্ছে। যেখানে রোজার আগেও মাঝারি আকৃতির ডাব ১০০ টাকা এবং বড় আকৃতির ডাব ১২০-১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

ক্রেতাদের অভিযোগ, গরমের কারণে প্রয়োজনীয় ফল কিনতে গিয়ে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে। তাদের মতে, এই সময়ে বিক্রেতারা অনেক বেশি লাভের আশায় দাম বাড়িয়েছেন, যা ভোক্তাদের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে।

সোলাইমান নামের এক ক্রেতা বলেন, রমজান মাসে তরমুজ ও ডাবের চাহিদা বাড়া স্বাভাবিক প্রবণতা। তারপর আবার সাম্প্রতিক সময়ে গরমের কারণে চাহিদা আরও বেড়েছে। এই সুযোগে দামও আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। এই পরিস্থিতিতে প্রশাসনকে তৎপর হওয়া উচিত এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যাতে সাধারণ মানুষের কাছে সহজলভ্য থাকে এবং কোনো অসাধু ব্যবসায়ী সুযোগ না নিতে পারে।

সাব্বির আহমেদ নামের আরেক ক্রেতা বলেন, তরমুজ ও ডাবের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বিক্রেতাদের একাংশের অতিরিক্ত মুনাফার প্রবণতাও বেড়েছে। তারা যে দাম চাইছেন সেটি অনেক বেশি, একচেটিয়াও। যে যার মতো করে দাম নিচ্ছেন। ভাসমান দোকানগুলোর চেয়ে ফলের দোকানগুলোতে দাম কিছুটা বেশি।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রমজান মাসের শুরু থেকেই তরমুজ এবং ডাবের বিক্রি ব্যাপকভাবে বেড়ে গেছে। ফলে পাইকারিভাবেই দাম অনেক বেড়েছে। যার প্রভাব পড়েছে পাইকারি বাজারে।

আব্দুল হান্নান নামের এক বিক্রেতা বলেন, তরমুজের এখনো পুরোপুরি সিজন শুরু হয়নি। সেজন্য দাম একটু বেশি। আর ডাবের চাহিদা এমনিতেই গরমের সিজনে বেশি থাকে। সেজন্য দামও বেশি। তরমুজের দাম সামনে কমার সম্ভাবনা রয়েছে, কিন্তু ডাবের দাম কমার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।


এমআর

Share this news on:

সর্বশেষ

img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026