© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

শেয়ার করুন:
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ১৬ মার্চ, ২০২৫
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ ১২৭ জনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মাঠ পর্যায়ের ১২৭ জন কর্মকর্তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত থাকবেন।

আজ রবিবার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই অনুষ্ঠানে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

টিএ/





মন্তব্য করুন