অস্তিত্বহীন স্কুলের নামে আত্মসাৎ সোয়া কোটি টাকা

কেরাণীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া নামের অস্তিত্বহীন এক স্কুলের নামে বরাদ্দ নিয়ে সোয়া কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্কুলের নামে ওই বরাদ্দ হলেও দুদকের অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

রোববার (১৬ মার্চ) দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি টিম অভিযান পরিচালনা করে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন।

দুদক জানায়, অস্তিত্বহীন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ বরাদ্দ প্রদানপূর্বক রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম জেলা পরিষদের কেরাণীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া স্কুল পরিদর্শনে যায়। পরিদর্শনকালে সেখানে কৈবর্তপাড়া নামে কোনো স্কুল এবং কোনরূপ নির্মাণ কাজের অস্তিত্ব পাওয়া যায়নি।

উল্লেখ্য ঢাকা জেলা পরিষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে ওই স্কুলটির জন্য দুইবারে মোট ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রাথমিক পর্যালোচনায় উল্লেখিত কার্যক্রমে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের আত্মসাৎ বা অপচয় হয়েছে বলে অভিযানকালে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। অভিযোগের বিস্তারিত যাচাইয়ের লক্ষ্যে জেলা পরিষদ বরাবর বরাদ্দ সংক্রান্ত নথিপত্র চেয়েছে দুদক টিম। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত "অ্যাসেট" প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অপর একটি টিম অভিযান পরিচালনা করে। এনফোর্সমেন্ট টিম সরেজমিনে কারিগরি শিক্ষা অধিদপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে ‘অ্যাসেট’ প্রকল্পের ডিপিডির কাছ থেকে প্রকল্পের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে বলে জানা গেছে।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026