বাজারে স্বস্তিতে আলু-পেঁয়াজ, ভোগাচ্ছে বেগুন-শসা-লেবু

রোজায় আলু-পেঁয়াজের দাম স্বস্তিদায়ক অবস্থায় আছে। তবে বরাবরের মতো রমজানজুড়ে ভোক্তাদের ভোগাচ্ছে বেগুন শসা ও লেবুর দাম। রমজানে ইফতারিতে চাহিদার শীর্ষে থাকে আলু-পেঁয়াজ ও বেগুনের তৈরি বিভিন্ন মুখরোচক খাবার। এছাড়া শসা সালাদ ও লেবু অধিক ব্যবহার হয় শরবত তৈরি করতে। চাহিদা বেশি থাকায় প্রতিবছরই রোজায় এসব পণ্যের দাম থাকে বেশ চড়া।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর নয়াবাজার ও কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, রমজানজুড়ে ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। এছাড়া মাঝে ২-৫ টাকা বাড়লেও বর্তমানে দাম কমে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকায়।

ক্রেতারা বলছেন, অন্যান্য বছর রোজায় আলু-পেঁয়াজের দাম চড়া থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। অনেকটাই স্বস্তি মিলেছে এসব পণ্যে। অন্যান্য পণ্যের দামও কমা উচিত।

এদিকে রমজানজুড়ে চড়ে থাকা শসা, লেবু ও বেগুন মাঝে কিছুটা কমলেও তা স্বস্তি দেয়নি ভোক্তাকে। বরং ওঠানামা করা দাম আরও বেশি ভুগিয়েছে ক্রেতাদের। বর্তমানে মান ও জাতভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০-১২০ টাকায়। আর প্রতিকেজি শসা ও ক্ষিরাই বিক্রি হচ্ছে যথাক্রমে ৫০ ও ৩০-৪০ টাকায়। এছাড়া গত সপ্তাহে প্রতি হালি লেবু ৬০-৮০ টাকায় বিক্রি হলেও সেটি চলতি সপ্তাহে দাম কমে মানভেদে বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকায়।

বিক্রেতারা বলছেন, সরবরাহ ব্যবস্থার কারণে দাম ওঠানামা করছে লেবু, শসা ও বেগুনের। যে সপ্তাহে সরবরাহ একটু বেশি হয়, তখন দাম কমে আসে। আবার সরবরাহ কমলে, দাম বেড়ে যাচ্ছে।

হাতেগোনা কয়েকটি গ্রীষ্মকালীন সবজি ছাড়া তুলনায়মূলক স্বস্তি রয়েছে বেশিরভাগ সবজির দামেও। প্রতিকেজি করলা ৫০-৬০ টাকা, বরবটি ৫০ টাকা, লতি ৬০ টাকা ও পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি ঢ্যাঁড়শ ৭০-৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, শিম ২৫ টাকা ও ধনেপাতা ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, ব্রকলি ৪০-৫০ টাকা, চালকুমড়া ৫০ টাকা ও লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৪০-৫০ টাকা। আর খুচরা পর্যায়ে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৬০ টাকায়।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026