ক্যাবল ছাড়া টিভি দেখার সেবা ডিটিএইচ ‘আকাশের’ উদ্বোধন

দেশে প্রথমবারের ক্যাবল ছাড়া টিভি দেখার প্রযু্ক্তি ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড। ‘আকাশ’ নামে সেবাটির বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ডিটিএইচ সেবা ‘আকাশ’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান জানান, ১৯ মে থেকে দেশের ২০ জেলায় আকাশ ডিটিএইএচ বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। জেলাগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ।

এছাড়াও শিগগিরই দেশের অন্য জেলায়ও অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে ডিটিএইচ পাওয়া যাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ১১০ টি চ্যানেল নিয়ে চালু হয়েছে আকাশ ডিটিএইচ। আকাশ ডিটিএইচ এর সাথে ইউনিভার্সাল ‘কেউ ইউ’ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা, এলএনবি, সেট টপ বক্স এবং রিমোটসহ পুরো সংযোগের দাম পড়বে ৬ হাজার ৪৯৯ টাকা। প্রতি মাসে ভ্যাটসহ বিল দিতে হবে ৩৯৯ টাকা। যা মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে পে করা যাবে।

আকাশ ডিটিএইচ উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য বিনামূল্যে ইনস্টলেশন এবং এক মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

এছাড়া সার্বক্ষণিক গ্রাহক সেবার জন্য কল সেন্টার এবং পেশাদার ইনস্টলেশন ও বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করবে ‘আকাশ’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার প্রমুখ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026
img
অমিতাভ ও ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা, ৫ ছবিতে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক! Feb 05, 2026
img
শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, প্রতিবেদন দাখিলে বাড়ল সময় Feb 05, 2026
img
ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন বুনছেন মঈন আলি Feb 05, 2026
img
নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী প্রস্তুত: এয়ার চিফ মার্শাল Feb 05, 2026
img
আবারও শাকিব-বুবলী পরিবারে আসছে নতুন সদস্য! Feb 05, 2026
img
অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তির শিকড় উপড়ে ফেলা যাবে না : রিজভী Feb 05, 2026
img
বকেয়া বেতনের দাবিতে উত্তরায় গার্মেন্টস কর্মীদের অবরোধ শেষ Feb 05, 2026
img
রাজামৌলির ছবির পর বড় ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা! Feb 05, 2026
img
টানা তিন মাস হাসপাতালে প্রিয়াঙ্কা ও নিক, কিন্তু কেনো? Feb 05, 2026
img
অরিজিতের বাড়িতে আমিরের সফর নিয়ে জল্পনার অবসান Feb 05, 2026
img
নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর Feb 05, 2026
img
ট্রাম্প-জিনপিং ফোনালাপ: তাইওয়ান ইস্যুতেই গুরুত্ব দিল চীন Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড, ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা Feb 05, 2026
img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026