© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক আরও ২ জন

শেয়ার করুন:
চট্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক আরও ২ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ পিএম | ২৬ মার্চ, ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২ জন।

আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ১৪৪ ধারা জারি ছিল। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জাবেদ।

স্থানীয়দের মতে, ২৪ মার্চ উপজেলা বিএনপি, যুবদল ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মো. ইরফান জানান, বিএনপির নতুন কমিটি ঘোষণার পর থেকে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও মো. আমিন ওরফে কালা আমিনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও প্রায় ১০-১২ জন আহত হয়েছেন।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, কয়েক দিন ধরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় হামলার আশঙ্কা ছিল, তাই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। তবে বেলা ১১টার দিকে এক পক্ষ ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে ফুল দেয়, যার পরই দুপুরে বারৈয়ারহাট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এসএস/এসএন


মন্তব্য করুন