এবার হুয়াওয়ের সাথে চুক্তি বাতিল করল যুক্তরাজ্য  

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যের কাছ থেকেই নতুন খড়গ নেমে এলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর।

যুক্তরাজ্যের সর্ববৃহৎ মাইক্রোচিপ ডিজাইন প্রতিষ্ঠান এআরএম হুয়াওয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানের এক অভ্যন্তরীণ মেমোতে এআরএম তার সব কর্মীকে হুয়াওয়ের সাথে চুক্তিসংশ্লিষ্ট সকল কাজ, সমর্থন এবং চলমান সকল সংশ্লিষ্টতা বন্ধের নির্দেশ দিয়েছে।

হুয়াওয়েকে যুক্তরাষ্ট্র সম্প্রতি এমন কোম্পানির ক্যাটাগরিতে ফেলেছে, যার সঙ্গে বাণিজ্য করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে। বস্তুত ওই সিদ্ধান্তের মাধ্যমে হুয়াওয়ের ওপর থেকে সকল মার্কিন প্রযুক্তিগত সংশ্লিষ্টতা তুলে নেয় ট্রাম্প প্রশাসন।

এআরএম-এর করা ডিজাইন প্রায় সকল স্মার্টফোনের মাইক্রোচিপের ভিত্তি।

এআরএম তাদের সিদ্ধান্তের কারণ হিসেবে মেমোতে বলেছে- এআরএম-এর ডিজাইনে মার্কিন প্রযুক্তি রয়েছে এবং তারা সাম্প্রতিক মার্কিন সিদ্ধান্ত মেনে চলছে।

হুয়াওয়ে তাদের মোবাইল ফোনের জন্য মাইক্রোচিপ তৈরি করতো চীনে তাদের নিজেদের প্রতিষ্ঠান হাইসিলিকন সেমিন্ডাক্টর থেকে।

এখান থেকে সর্বশেষ মডেলের কিরিন প্রসেসর তৈরি করতো তারা। এই কিরিন প্রসেসরের ডিজাইন আর্কিটেকচার তৈরি হয়েছে এআরএম হোল্ডিংসের মাধ্যমে।

এর ফলে, হুয়াওয়ে ফোনে কিরিন প্রসেসরের ব্যবহারও এখন প্রশ্নের সম্মুখীন।

হুয়াওয়ের সাম্প্রতিক প্রায় সবকয়টি ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করা হয়েছে কিরিন প্রসেসর।

মার্কিন সিদ্ধান্তের ফল দীর্ঘমেয়াদে হুয়াওয়ের জন্য ভয়াবহ হবে। এর ফলে হুয়াওয়ের পক্ষে নিজের জন্য মাইক্রোচিপ তৈরি করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026
img
সিইসির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল Feb 05, 2026
img
নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল ফরিদপুরে যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেলেন আবজালুল হক Feb 05, 2026
img
চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী Feb 05, 2026
img

আরমানের প্রশ্ন

আচরণবিধি লঙ্ঘনে কেনো পদক্ষেপ নিচ্ছে না ইসি Feb 05, 2026
img
এক ধাক্কায় কমল ধারাবাহিকগুলোর নম্বর, শীর্ষে 'দ্বৈত আধিপত্য' Feb 05, 2026
img
এই নির্বাচনে জালিয়াতির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল Feb 05, 2026
img
বিএনপি প্রার্থী দিপুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকারের প্রার্থী Feb 05, 2026