বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে

বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়ছে যুক্তরাষ্ট্রে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে দেশটিতে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১৫০ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৫৭৪ ডলার মূল্যের।

বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ঘোষণার পরই মার্কিন অটেক্সা জানালো, চলতি বছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিকারক শীর্ষ ৫ দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি বাংলাদেশের। এরপরই রয়েছে ভারত। তবে, ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরের হিসাবে শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশটি।




দীর্ঘদিন উচ্চ মূল্যস্ফীতির চাপ সয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মার্কিন অর্থনীতি। চলতি বছরের প্রথম দুই মাসে ১ হাজার ৩৫৫ কোটি ১ লাখ ৮৯ হাজার ৩১০ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে দেশটি। যা গত বছরের একই সময়ের চেয়ে ১১.২১ শতাংশ বেশি।



এই ধারায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। মার্কিন বাণিজ্য দপ্তর অটেক্সার তথ্য, গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে দেশটিতে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি হয়েছে ১৫০ কোটি ৭ লাখ ৬৭ হাজার ৫৭৪ ডলার মূল্যের। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২৬.৬৪ শতাংশ বেশি। তবে, বাজার দখলের দিক দিয়ে তৃতীয় অবস্থানেই রয়েছে।



প্রবৃদ্ধির হিসাবে এরপরের অবস্থানে রয়েছে তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভারত। গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে যুক্তরাষ্ট্রে ভারত রপ্তানি করেছে ৯৫ কোটি ৫৫ লাখ ১ হাজার ৭১০ ডলার মূল্যের তৈরি পোশাক। বছর ব্যবধানে গেল জানুয়ারি-ফেব্রুয়ারিতে মার্কিন বাজারে ভারতীয় পোশাকের রপ্তানি আয় বেড়েছে ২৫ দশমিক ৭ শতাংশ। তবে এক বছরের হিসাবে ফেব্রুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি প্রবৃদ্ধি, ১২ দশমিক ৩৫ শতাংশ হয়েছে ভারতের। বাজার হিস্যায় দেশটির অবস্থান বাংলাদেশের পর।



ভারতের পরেই প্রবৃদ্ধিতে এগিয়ে মার্কিন পোশাকের বাজারে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা এশিয়ার আরেক দেশ ভিয়েতনাম। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে ২৬২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ২৫৪ টাকার তৈরি পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১৪ শতাংশ বেশি। ১৯ দশমিক ৩৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে মার্কিন বাজার দখলে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।



প্রবৃদ্ধিতে চতুর্থ অবস্থানে রয়েছে চীন। অন্যান্য দেশের তুলনায় গেল এক বছরে দেশটির প্রবৃদ্ধি বেশ কম। তবে ২০ দশমিক ৪৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে প্রথম অবস্থান ধরে রেখেছে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় শীর্ষ দেশটি।



এদিকে, শীর্ষ ৫ দেশের মধ্যে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে মার্কিন বাজারে ইন্দোনেশিয়ার তৈরি পোশাক রপ্তানি কমেছে ১৮ দশমিক ২৭ শতাংশ। ৫ দশমিক ৭৬ শতাংশ হিস্যা নিয়ে বাজার দখলের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি।

 
এফপি/এসএন
 

Share this news on:

সর্বশেষ

img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026