ফ্রান্সে বোমা হামলায় আহত ১৩

ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিয়নের একটি ব্যস্ততম সড়কে পার্সেল বোমা হামলায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ বছরের এক শিশু রয়েছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ভিক্টর হুগো ও রিউ সালা সড়কে এ বিস্ফোরণ ঘটে। খবর বিবিসি।

খবরে বলা হয়, স্থানীয় মেয়র ডেনিস ব্রোলিকিয়ার বলেন, এ হামলা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। কারণ ‘পার্সেল বোমের ক্ষমতা’ খুব বেশি ছিল না। বিভিন্ন ধাতু ও কাচ ভেঙে পথচারীরা আহত হয়েছেন। তবে ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে এক সন্দেহভাজনের ছবিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, কালো পোশাক পড়া আনুমানিক ৩০ বছর বয়সী ওই হামলাকারীর কাছে একটি কালো মাউন্টেন বাইসাইকেল ছিল। পুলিশের ধারণা, ওই ব্যক্তি ঘটনাস্থলে পার্সেল বোমাটি পেতে রেখেছিল।

এ হামলার পর সারা দেশের জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টুইটে হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফ্রান্সে সর্বশেষ ২০০৭ সালে পার্সেল বোমা হামলার ঘটনা ঘটে, যাতে একজন মারা যায়।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম Feb 05, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দিল্লি, ২য় অবস্থানে রাজধানী ঢাকা Feb 05, 2026
img
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে : পার্থ Feb 05, 2026
img
জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় ও স্বাস্থ্য উপকারিতা Feb 05, 2026
img
তিনটি বড় প্রকল্প নিয়ে নেটফ্লিক্সের পর্দায় সাইফ আলী খান! Feb 05, 2026
img
নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
বোতলজাত পানি কতটা নিরাপদ? Feb 05, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 05, 2026
img
বারাণসী নিয়ে কী অভিজ্ঞতার কথা জানালেন মহেশ বাবু! Feb 05, 2026
img
কেন কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর! Feb 05, 2026
img
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ Feb 05, 2026
img
ঝিনাইদহে বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ Feb 05, 2026
img
দর্শকপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর জন্মদিন আজ Feb 05, 2026
img
অবশেষে প্রকাশ পেল 'দো দিওয়ানে শহর মে'- এর ট্রেলার Feb 05, 2026
img
ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে জনগণ: নুরুল আমিন Feb 05, 2026
img
আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির Feb 05, 2026
img
সিলেটে চেয়ারে বসা নিয়ে চার গ্রামের সংঘর্ষ, আহত ১০ Feb 05, 2026
img
কূটনৈতিক পাসপোর্ট নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? Feb 05, 2026
img
উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি Feb 05, 2026
img
নোয়াখালীতে দাঁড়িপাল্লার প্রচারণায় হামলার অভিযোগ, আহত ৭ Feb 05, 2026