হঠাৎ করেই চড়া সবজির বাজার

রমজান মাস জুড়ে সব ধরনের সবজির দাম তুলনামূলক কম থাকলেও ঈদের পর থেকে হঠাৎ করেই চড়া হলো সবজির বাজার। বিক্রেতারা বলছেন, বেশিরভাগ সবজির মৌসুম শেষ, আবার কিছু কিছু কেবল উঠতে শুরু করেছে যে কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির বাড়তি দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পটল ৮০ টাকা, করলা কেজি ৮০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৯০ টাকা, পেঁপে ও শিম প্রতি কেজি ৬০ টাকা, আলু ৩০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৮০ টাকা, শসা কেজি ৬০ এবং সজিনা প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী বলেন, ঈদের আগে পুরো রমজান মাস জুড়েই সব ধরনের সবজি কিনেছি কম দামে। কিন্তু ঈদের পর থেকে হঠাৎ করে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। বেশিরভাগ সবজি এখন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, কিছু কিছু সবজি আবার ১০০ টাকাও কেজি রয়েছে। সব মিলিয়ে সবজির দাম বর্তমানে বাড়তি।

সবজির দাম বৃদ্ধি বিষয়ে রাজধানীর মালিবাগ এলাকার সবজি বিক্রেতা বলেন, মূলত এখন বেশ কিছু সবজির মৌসুম শেষ, এছাড়া কিছু কিছু সবজি কেবল উঠতে শুরু করেছে যে কারণে বাজারে সবজি সরবরাহ তুলনামূলক কম। কিছুদিনের মধ্যে নতুন করে আবার সবজি উঠতে শুরু করবে তখন সবজির দাম আবার কমে আসবে।

রাজধানীর রামপুরা বাজারের ক্রেতা বলেন, দাম বেশি কারণে আজ আধা কেজি করে সবজি কিনলাম। দাম যখন আবার কমবে তখন ১ কেজি করে সবজি নেব। আজকের বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। মূলত ঈদের পর থেকেই সবজির দাম বাজারে বেশি। ঈদের আগে পুরো রমজান মাস জুড়ে সবজি কিনা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছে সাধারণ ক্রেতারা। কিন্তু এখন আবার দাম বেড়ে যাচ্ছে এতে করে সাধারণ ক্রেতাদের অস্বস্তি শুরু হচ্ছে।

বাজারের সবজি বিক্রেতা আলমগীর হোসেন বলেন, রমজান মাস জুড়ে সবজির দাম কম থাকলেও ঢেঁড়স, পটল, করলা এই ধরনের সবজির দাম বেশি ছিল। তবে এখন এগুলো সবজির দাম আগের চেয়ে কিছুটা কমে এসেছে। মূলত শীতকালীন সবজির মৌসুম শেষ হয়ে গেছে ফলে ওইসব সবজির সরবরাহ বাজারে তুলনামূলক অনেক কম। এছাড়া কিছু কিছু সবজির মৌসুম কেবল শুরু করছে। পরিপূর্ণভাবে এসব সবজি বাজারে আসতে শুরু করলে এগুলোর দামও কমে যাবে। মূলত ঈদের সময় বাজারে‌ সবজি সরবরাহের গ্যাপ সৃষ্টি হয়, সেকারণেই সবজির দাম কিছুটা বাড়তি যাচ্ছে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠনোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026