ওপেনএআই’র সঙ্গে ইলন মাস্কের এতো বিরোধ কেন?

প্রযুক্তি বিশ্বে এআই নিয়ে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। কেন্দ্রবিন্দুতে ইলন মাস্ক ও ওপেনএআই। মাস্কের বিরুদ্ধে সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় মামলা করেছে ওপেনএআই, যেখানে অভিযোগ-মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে অসৎ কৌশল অবলম্বন করছেন। অথচ এ প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ছিলেন মাস্ক নিজেই।

২০১৮ সালে ওপেনএআই থেকে সরে দাঁড়ান মাস্ক। এরপর থেকেই প্রতিষ্ঠানটির করপোরেট কাঠামো পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়ে আসছেন তিনি।

তিনি দাবি করেছেন, অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে মানবতার কল্যাণে এআই বিকাশের যে অঙ্গীকার ছিল, ওপেনএআই তা লঙ্ঘন করেছে। তিনি একে দেখছেন চুক্তিভঙ্গ হিসাবে।
অন্যদিকে ওপেনএআই বলছে, মাস্ক এখন ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানকে ব্যবহার করে ক্ষমতার লড়াই করছেন।

স্যাম অল্টম্যানের ভাষ্য, ‘না ধন্যবাদ’, মাস্কের ৯৭.৪ বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি রসিকতা করে বলেন, ‘আপনি চাইলে, আমরা বরং টুইটার (এখন এক্স) কিনে নিতে পারি ৯.৭৪ বিলিয়নে।’

বিশেষজ্ঞদের মতে, এটি শুধুই প্রযুক্তি নয়-ক্ষমতা ও মুনাফা নিয়ন্ত্রণের বড় খেলা। কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যারি লাইটম্যান বলেন, ‘এটা মূলত একজনের দাবি-আমি এ স্টার্টআপের নিয়ন্ত্রণ চাই।’

ইতোমধ্যে মাস্কের কোম্পানি এক্সএআই ওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছে।

তবে প্রযুক্তিগতভাবে এখনো পিছিয়ে রয়েছে বলেই মত বিশ্লেষকদের। এ মামলার শুনানি শুরু হবে ২০২৬ সালের মার্চে। তার আগ পর্যন্ত প্রযুক্তি বিশ্ব থাকবে উত্তেজনায়, আর প্রশ্ন থাকবে-এ যুদ্ধের শেষ কোথায়? এআই কি মানবতার কল্যাণে থাকবে, না কেবল বড়লোকদের হাতের খেলা হয়ে উঠবে?

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026