সবার জন্য বৈষম্যহীন এক কররেট করতে চাই : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আমরা বৈষম্যহীন করনেট চাই। সবার জন্য একই রেট করতে চাই। কাউকে কমালাম কাউকে বাড়ালাম, এটা হবে না। দীর্ঘদিন ধরে যারা কর অব্যাহতি পাচ্ছেন, আমরা আর চাই না। আমরা লাইবেলিটিকে সহজ করবো এবং বৈষম্যহীন করনেট করবো।

রোববার (১৩ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজিত ‘সম্প্রচারিত প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬ : বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু, মীর নাসির হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীরা।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর জিডিপি অনুপাত কম এটা সত্য। সমস্যা হচ্ছে কমপ্লাইন্স কর দাতাদের। যে কারণে কর হার বাড়িয়ে রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে। এই জায়গা থেকে বের হতে হবে। কর জিডিপি অনুপাত কমের আরও একটি কারণ কপ্লাইন্স লেভেল খুবই কম। আমাদের এক কোটি ১৪ লাখ করদাতা রয়েছে। যাদের মধ্যে ৪৫ লাখ রিটার্ন দেয়। যাদের মধ্যে দুই তৃতীয়াংশের শূন্য করে রিটার্ন দেয়। আবার ৮০ লাখ রিটার্ন দেয় না। যারা দেয় না, তাদের চিহ্নিত করতে পারি নাই। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা।

তিনি আরও বলেন, আমরা অটোমেশনের পক্ষে। আমরা সেদিকে আগাচ্ছি। অমরা অটোমেশনকে ফোকাস করছি। আগামীতে পেপার রিটার্ন নেব না। কর্পোরেট রিটার্নও অটোমেশন হচ্ছে। সিঙ্গেল উনডো প্রজেক্ট চালু করে দিয়েছে, যা অনেক দিন বন্ধ ছিল। এখানে আমদানি-রপ্তানির ১৯টি রেগুলেটর অথরিটি সার্টিফিকেট জড়িত। এটা অনলাইনে চালু করে দিয়েছে। বন্ডও অটোমেটেড হচ্ছে।

এক সময় কর হার অনেক বেশি ছিল উল্লেখ করে আবদুর রহমান বলেন, করহার এক সময়ে ৬০ শতাংশ ছিল সেটা কমতে কমতে ২৫-৩০ শতাংশ হয়েছে। কর্পোরেট কর হারও ৪৫ থেকে কমতে কমতে ২০ শতাংশ হয়েছে। কর্পোরেট ও ব্যক্তি কর হার আর কমানোর সুযোগ নেই। আপনারা উন্নত দেশে দেখেন এর চেয়ে কম পাবেন না। অন্যদিকে ভ্যাটের মূল শক্তি আমরা কেটে দিয়েছি, একেক সময় একে রেট করে। ভ্যাট হবে সব সময় এক রেট। ভবিষ্যতে মূল রাজস্ব আসবে ভ্যাট ও আয়কর থেকে। কাস্টমস থেকে আমাদের রাজস্ব প্রত্যাশা করা উচিত নয়।

তিনি বলেন, আমাদের একটি কর অবকাশ নেওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে। আমরা যে পরিমাণ কর আদায় করি, তার সমপরিমাণ কর অব্যাহতি দেই। আমরা এই সংস্কৃতি থেকে বেরুতে চাই। আমরা বৈষম্যহীন কররেট চাই। সবার জন্য একই রেট করতে চাই। কাউকে কমালাম কাউকে বাড়ালাম এটা হবে না। দীর্ঘদিন ধরে যারা কর অব্যাহতি পাচ্ছেন, আমরা আর তাদের দিতে চাই না। আমরা লাইবেলিটিকে সহজ করবো এবং বৈষম্যহীন কর রেটা করবো।   

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান

'বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা' Feb 07, 2026
img
আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু Feb 07, 2026
img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠানোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026