ভারত থেকে ৩২৫৭ মেট্রিক টন চাল আমদানি

ভারত থেকে চাল আমদানির শেষ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৩২৫৭ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে এর প্রভাব পড়বে দেশের বাজারে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা।মঙ্গলবার (১৫ এপ্রিল) ভারত থেকে চাল আমদানির শেষ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৮০টি পণ্যবাহী ট্রাকে ৩২৫৭ মেট্রিক টন ৭৫০ কেজি চাল আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মো. মোস্তাক হোসেন জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক আজ ১৫ এপ্রিল ভারত থেকে চাল আমদানির শেষ দিন ছিল। ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধি না করা হলে দেশের বাজারে প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে বলেও জানান মোস্তাক।

তিনি আরো জানান, বন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানির এলসি ও ওপারে স্লট বুকিং দিয়েছে।আজ শেষ দিনে সব গাড়ি যদি প্রবেশ করতে না পারে এবং ভারতের ওপারে পাইপ লাইনে গাড়ি আটকা থাকলে ব্যবসায়ীরা আরো ক্ষতিগ্রস্ত হবেন।

হিলি বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক জানান, ভারত থেকে চাল আমদানির সময় বৃদ্ধির জন্য ইতিমধ্যে ব্যবসায়ীরা আবেদন করলেও আজ সন্ধ্যা পর্যন্ত সময় বৃদ্ধির কোনো চিঠি পাওয়া যায়নি। ভারত থেকে চাল আমদানি বন্ধ হলে সরকারের রাজস্ব ঘাটতির পাশাপাশি দেশের বাজারে এর প্রভাব পড়বে।

তিনি বলেন, ‘আজ ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৮০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকে ৩২৫৭ মেট্রিক টন ৭৫০ কেজি চাল আমদানি করা হয়েছে।

আমার জানা মতে, ব্যবসায়ীরা তাদের এলসিকৃত চাল ভারত থেকে আমদানি শেষ করেছেন। ভারতের ওপারে পাইপলাইনে কোনো গাড়ি আছে বলে আমার জানা নেই।’

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল ইসলাম বলেন, ‘ভারত থেকে চাল আমদানির আজ শেষ দিন ছিল। সন্ধ্যা পর্যন্ত চাল আমদানির সময় বৃদ্ধির কোনো চিঠি আমরা পাইনি। তবে সময় বৃদ্ধি করা হবে বলে মনে হচ্ছে না।
 
তিনি জানান, আজ ১৫ এপ্রিল বেনাপোল, ভোমরা, বুড়িমারীসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
মাদুরোকে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পাঠনোর অনুরোধ বিচারকের Feb 07, 2026
img
ভেস্ট স্যুটে নজরকাড়া রূপে নাজনীন Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
পুলিশকে লীগমুক্ত করতে হবে: সাদিক কায়েম Feb 07, 2026
img
রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে, তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে: জামায়াত আমির Feb 07, 2026
img
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আর নেই Feb 07, 2026
img
১১-১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল Feb 07, 2026
img
ঠাকুরগাঁওয়ের জনসভায় যোগ দিলেন তারেক রহমান Feb 07, 2026
img
জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
এতো বছরের পরিবার, স্পেশাল মুহূর্তও অনেক: বুবলী Feb 07, 2026
img
কারাগার থেকে ভোটে অংশ নিচ্ছে আনিসুল ও পলকরা Feb 07, 2026
img
দেশে নিপাহ ভাইরাসে প্রাণ গেল ১ নারীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা Feb 07, 2026
img
যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে পুলিশ: ডিএমপি Feb 07, 2026
img
যৌন হেনস্তা মামলায় ১০ দিনের রিমান্ডে ইউটিউবার শমীক Feb 07, 2026
img
১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর Feb 07, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচও বয়কট করলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো Feb 07, 2026
img
পিএসএলের সবচেয়ে দামি খেলোয়াড় সাইম আইয়ুব Feb 07, 2026
img
হবিগঞ্জের নির্বাচনী সভাস্থলে ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু Feb 07, 2026
img
পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১৫ শতাংশ Feb 07, 2026