পিয়া চক্রবর্তীর মুখে মাতৃত্বের গল্প

ভারতীয় বাংলার তারকা জুটি পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। এবছর বাংলা নববর্ষে মৃত্যুঞ্জয় কর হয়ে ফিরেছেন পরম। তবে এই ব্যস্তবহুল জীবনে কাজের থেকে কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

পিতৃত্বকালীন ছুটি নিয়ে স্ত্রী পিয়ার পাশে এই বিশেষ সময়ে থাকতে চান অভিনেতা। পরিবারে ছোট্ট অতিথি আসার আগে হবু মা- বাবা এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন। এমনকি সন্তানের কথা ভেবে, পাশে পার্ক আছে এরকম বাড়ি কিনছেন।

মাতৃত্বের জার্নির অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘ব‍্যক্তিগত ভাবে এই বছরে নতুন একটি অধ‍্যায়ের শুরু। একজন ‘ব্র্যান্ড নিউ’ সদস‍্য ভুমিষ্ঠ হবেন এবং যোগ দেবেন আমাদের সংসারে। আমার কাছে এখনও বিষয়টা খুব ‘সুররিয়্যাল’।’

‘এই রকম ঘটনা জীবনে এই প্রথম বার ঘটছে। তাই অনেকটা অজানা জড়িয়ে আছে এই অভিজ্ঞতার সঙ্গে। আমরা কথায় কথায় শুনি যে, মাতৃত্ব একটি চিরন্তন, শাশ্বত অনুভূতি এবং এর কোনও তুলনা হয় না।’

এরপর বলেন, ‘তবে বাস্তবে একটু গভীরে গেলে দেখা যায়। প্রত্যেক মা নিজের মতো করে অনন্য। নিশ্চয়ই কিছু সর্বজনীন প্রবৃত্তি থাকে। তবে মাতৃত্বের অনুভূতি, সংজ্ঞা, দৃষ্টান্ত আসলে অনেক রকমের হয়।’

তার কথায়, ‘মাতৃত্ব অবশ‍্যই একটা ‘চয়েস’ হওয়া উচিত, এই মতে আমি চিরকাল বিশ্বাসী। আমি নিজের কথা বলতে পারি, জীবনের অনেকটা সময় কাটিয়ে এসে তবেই এই সিদ্ধান্ত নিতে পেরেছি। নিজেকে মানসিক ভাবে পরিণত মনে হয়েছে, প্রস্তুত মনে হয়েছে। যদি তা না মনে হত, তা হলে বিরত থাকতাম।’  


আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026