শাকিবের ‘পাগল মন’ পাগল করেছে ভক্তদের!

ঢালিউড কিং শাকিব খান। এবার ঈদে মুক্তি পাচ্ছে তার দুটি ছবি, নাম ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’। এদিকে, ছবি দুটি মুক্তির আগে বড় ধরনের সাফল্য পেয়েছেন শাকিব খান। তা হচ্ছে ‘পাসওয়ার্ড’ ছবির একটি গান ‘পাগল মন’, যা রীতিমত পাগল করেছে ভক্তদের। মুক্তির চার দিনের মাথায় এটি প্রায় ২৭ লাখের মত দেখেছেন দর্শক।

এই প্রসঙ্গে বেশ কৌতূহলী শাকিব খান। বললেন, ‘পাগল মন’ গানটি দর্শকদের সত্যিই পাগল করেছে। গানটির শুটিং হয়েছে ইউরোপের দেশ তুরস্কে। একটি ভালো মানের সিনেমা বানানোর জন্য যা যা দরকার, এর সবই ছিল এতে। দর্শক ও চলচ্চিত্রের বর্তমান সময়ের কথা ভেবে এ ছবিতে বিনিয়োগ করেছি।

তবে শাকিব খান নিজেও ভাবেননি গানে এই অল্প দিনে এতই সাড়া পাবেন। বললেন, সত্যি অবাক করার বিষয় এটি। আমার কোনো গান প্রথম এইভাবে দেখছে দর্শক। এ গানটি প্রকাশের পর এত সাড়া পাবো সত্যি ভাবিনি। শুধু দেশে না, এই গানটির জন্য কলকাতা থেকেও বেশ সাড়া পাচ্ছি। অনেকেই এটি দেখার পর ফোন করে প্রশংসা করেছেন। আবার অনেকই এর জন্য শুভকামনা জানিয়েছেন।

এদিকে, কিং খানের পাশাপাশি ‘পাগল মন’ গানে নায়িকা বুবলীকেও দর্শকরা দেখতে পেয়েছেন। তুরস্কের বডরাম সিটি, কাপাডোচিয়া, আনতালিয়া আর পামুক্কালে গানটির শুটিং করেছেন তারা। গানটি গেয়েছেন অশোক সিং। কথা লিখেছেন ও সুর করেছেন লিংকন। গানের কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী।

দর্শকদের জন্য আরেকটি সারপ্রাইজ হল, এ ছবির নতুন আরেকটি গান ‘ঈদ মোবারক’ শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় এ গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী আকাশ। গানটিও দর্শকরা পছন্দ করছেন বলে জানান শাকিব খান।

তিনি বলেন, ভালো মানের ছবির সংখ্যা যত বাড়বে দর্শকরা তত সিনেমা হলে ভিড় করবে এটাই বাস্তবতা। আমার এই ছবির গান হয়ত দর্শকদের কাছে তেমন সাড়া জাগিয়েছে, তাই দর্শকরা গানগুলো ভালোভাবে লুফে নিয়েছে। ভালো মানের গান না হলে দর্শক এখন আর কোনো ছবি বা গান দেখে না। যা আপনারাই ভালোভাবে জানেন।

এখন অনেক প্রতিকূলতা সহ্য করে আমাদের চলচ্চিত্রে কাজ করতে হচ্ছে। এরপরও আমরা ভালো ভালো ছবি উপহার দেয়ার চেষ্টা করছি। এখন শুধু দেশে নয়, দেশের বাইরেও সুনাম কুড়ানোর চেষ্টা করতে হচ্ছে আমাদের। সবকিছু মিলিয়ে আপনারা সঙ্গে থাকলে হয়ত চলচ্চিত্রকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারবো।

‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব ছাড়াও আরো অভিনয় করছেন ইমন, মিশা সওদাগর, অমিত হাসান, ডনসহ অনেক তারকা। ছবিটির সহ-প্রযোজনা করেছেন এমডি ইকবাল।

এদিকে ঈদে দর্শকরা শাকিব খান অভিনীত ‘নোলক’ ছবিটিও প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। এটি পরিচালনা করেছেন সাকিব সনেট। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ববি।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026