নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ!

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ! এবছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। কিন্তু তাতে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা। কাতারের বিপক্ষ ব্রাজিলের প্রীতি ম্যাচের শুরুতেই গোড়ালিতে চোট পান পিএসজি স্ট্রাইকার।

ইনজুরি এতটাই গুরুতর যে, শেষ পর্যন্ত নিজেদের মাঠে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা থেকেই ছিটকে গেলেন ব্রাজিলের পোস্টারবয়।

কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে রিচার্লিসনের গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলের শিকার হন নেইমার। মাত্র ২১ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। বেঞ্চে বসে তাকে কাঁদতে দেখা গেছে। এরপর সাপোর্টিং স্টাফদের সহায়তায় স্টেডিয়াম থেকে বের হয়ে যান এই ফরোয়ার্ড।

শুরুতে ছোটখাটো ইনজুরি মনে হলেও পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে এটা গুরুতর। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘বুধবার কাতারের বিপক্ষে ডান গোড়ালিতে ব্যথা পেয়েছেন নেইমার। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিগামেন্টে আঘাত, সেটা গুরুতর। সেরে ওঠা সময়সাপেক্ষ ব্যাপার, তাই কোপায় তার খেলা সম্ভব হচ্ছে না।’

ব্রাজিলের টেকনিক্যাল কমিটি অবশ্য এরই মধ্যে নেইমারের বিকল্প খুঁজতে শুরু করেছে। এখনও তার স্থলাভিষিক্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি তারা।

আগামী ১৪ জুন বলিভিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ভেনেজুয়েলা ও পেরুর সঙ্গে গ্রুপের দুটি ম্যাচ তাদের। আগামী রবিবার হন্ডুরাসের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এর আগে ডান পায়ের পঞ্চম মেটাটারসাল ক্ষতিগ্রস্থ হওয়ায় ১০ সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। সেই ইনজুরি কাটিয়ে গত সপ্তাহেই মাঠে ফেরেন ব্রাজিলের এই তারকা। এরই মধ্যে এক নারীকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। যদিও ঘটনা পুরোপুরি অস্বীকার করেন নেইমার।

বিতর্কিত এই ঘটনার রেশ কাটনে না কাটতেই নতুন করে ইনজুরিতে পড়লেন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026