সত্যি কি পরীমনির বাগদান ভেঙেছে?  

নায়িকা পরীমনি। কিছুদিন আগেও তার ফেসবুক ওয়ালে গেলে বিনোদন সাংবাদিক এবং লাভগুরু খ্যাত তামিম হাসানের সঙ্গে তার বিভিন্ন রোম্যান্টিক ছবির দেখা মিলত। এমনকি সেখানে তাদের নিয়ে প্রকাশিত বিভিন্ন অনলাইন মাধ্যমের সংবাদও স্থান পেত। কিন্তু হঠাৎ করে যেন বদলে গেল সব চিত্র!

এখন আর ফেসবুকে এসবের দেখা মিলছে না। বেশ কিছুদিন ধরে তার দীর্ঘদিনের প্রেমিক ও বাগদত্তা স্বামীর সঙ্গে কোন ছবিই আপলোড করছেন না পরীমনি। কিন্তু কেন? তাদের মধ্যকার সব সম্পর্ক কী তাহলে ভেঙে গেছে?

এদিকে মঙ্গলবার কিছু কিছু অনলাইন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে এই ধরণের খবর। সেখান থেকে জানা গেছে, বিয়ের আগেই নাকি শেষ হয়ে গেছে পরীমনির সংসার! সত্যি কি তাই? এবার বাংলাদেশ টাইমস প্রতিনিধি খোঁজার চেষ্টা করলো আসল খবর। এই ব্যাপারে মঙ্গলবার রাতে পরীমনির দুটি নাম্বারে ফোন দিয়েও পাওয়া গেল না তাকে।

তবে ঘটনার সত্যতা যাচাই করতে নাম প্রকাশে অনিচ্ছুক পরীমনির কাছের একজনের সঙ্গে কথা হয়। তিনি জানান, দুই বছর ধরে প্রেম করে চলতি বছরেই বিশ্ব ভালোবাসা দিবসে বাগদান সেরেছেন পরীমনি। কথা ছিলো, আগামী বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। কিন্তু বাগদানের পর থেকে সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে গেলো। অনেক কিছু ওপর থেকে দেখা গেলেও বাস্তবিক চিত্র ছিল ভিন্ন।

মূলত তাদের দুজনের মধ্যে এখন অনেক কিছুই মিল হচ্ছিল না। তবে এত কাছের মানুষ হয়েও আমরাই জানি না, তাদের সম্পর্ক এখন কতদূর, ভেঙেছে না এখনো অবশিষ্ট আছে। তবে কিছুটা আঁচ করতে পেরেছি, সম্পর্কটা এখন ভালো যাচ্ছে না।

এদিকে পরীমনি বর্তমানে নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সুন্দরীতমা’ শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে পরীমনির নায়ক হিসেবে দেখা যাবে সিয়ামকে। পাশাপাশি তিনি অভিনয় করছেন একটি ওয়েব সিরিজে। এছাড়াও পরীমনি এখন বিশিষ্ট নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করছেন।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026