উচ্ছ্বসিত ঈশিতা!

জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঈশিতা। তবে এই পরিচয়ের বাইরেও বড় একটি পরিচিতি রয়েছে তার। এরই মধ্যে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়ে তিনি সাড়া ফেলেছেন শ্রোতাদের মাঝে। এবার ঈদেও প্রকাশিত হয়েছে তার গান। গেল উৎসবে ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান গেয়েছেন ঈশিতা। লূৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেছেন মার্সেল। আর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ।

গানটির সাড়া দেখে বেশ অবাক হয়েছেন ঈশিতা। বুধবার বাংলাদেশ টাইমস প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনিই জানালেন নতুন এই তথ্য।

ঈশিতা বলেন, ‘সত্যি বলতে গানটি গেয়ে বেশ ভালো সাড়া পাচ্ছি। কখনো ভাবিনি এইভাবে এত মানুষ আমার গান শুনবে। অনেক বড় বড় সংগীতশিল্পী আছে আমাদের দেশে, তাদের মধ্যে আমার গানটি শ্রোতাদের মনে সাড়া জাগাবে, তা কল্পনাতীত। যারা এ গানের সঙ্গে জড়িত তাদের সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে গত অক্টোবর মাসেও ঈশিতা ‘তোমার জানালায়’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইবরার টিপু। প্রায় ১৬ বছর পর ‘তোমার জানালায়’ গানের মধ্য দিয়ে তিনি সংগীতে ফেরেন। তবে এবার থেকে এই ভুবনে নিয়মিত হবেন বলেও জানান ঈশিতা।

এবার ঈদে কী শুধু এই একটি গানই গেয়েছেন? এমন প্রশ্নের জবাবে ঈশিতা বলেন, ‘ভালো  থেকো ফুল’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছি। এর বাইরে আর কোনো কাজ এই ঈদে করা হয়নি। কারণ আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা ও ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকি। তাই সময় হয়ে উঠে না। এছাড়াও আমাকে এখন বেশ সময় দিতে হয় পরিবারকে। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি।’

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026