আমদানি দায় মেটানোর পরও রিজার্ভ গ্রহণযোগ্য অবস্থানে

চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে আমদানি ব্যয় বাবদ ১.৮৮৩ বিলিয়ন (১৮৮ কোটি ৩০ লাখ) মার্কিন ডলার পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্বস্তিকর অবস্থানে রয়েছে। এর পেছনে মূল ভূমিকা রেখেছে রেমিট্যান্স ও রপ্তানি আয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২.০৬ বিলিয়ন ডলার, যা দিন শেষে কমে দাঁড়ায় ২০.১৮ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৮৮৩ বিলিয়ন (১৮৮ কোটি ৩০ লাখ) মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এই বিল পরিশোধের পরও দেশের প্রকৃত রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট বা গ্রস রিজার্ভ ২৫ বিলিয়নের বেশি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আজ আকুর বিল হিসেবে ১ দশমিক ৮৮৩ বিলিয়ন ডলার পরিশোধ করা হচ্ছে। তবুও রিজার্ভে বড় ধরনের কোনো চাপ পড়েনি। এখন বৈদেশিক মুদ্রার সঞ্চয় গ্রহণযোগ্য ও স্থিতিশীল অবস্থায় আছে। এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে প্রবাসীদের অব্যাহত রেমিট্যান্স পাঠানো এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। এরপর আওয়ামী সরকারের সহায়তায় কিছু ব্যক্তি ও গোষ্ঠী ব্যাপকভাবে অর্থ পাচার করতে থাকে। যার কারণে রিজার্ভে বড় ধরনের সংকট তৈরি হয়। প্রতি মাসে রিজার্ভ কমতে–কমতে সরকার পতনের আগে গত জুলাই শেষে তা ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল।

তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার ঘোষণা দিয়ে অর্থপাচার রোধে কঠোর হয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে বিগত সরকারের রেখে যাওয়া ৩৭০ কোটি ডলারের মেয়াদোত্তীর্ণ বকেয়া পরিশোধ করার পরও গ্রহণযোগ্য অবস্থায় রয়েছে রিজার্ভ।

সবশেষ চলতি বছরের ৪ মে বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ২ হাজার ৭৩৫ কোটি ডলার বা ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিপিএম-৬ বা প্রকৃত রিজার্ভ ২ হাজার ১৯৭ কোটি বা ২১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026