বিনিয়োগে মন্দা, পাঁচ মাসে ৮ শতাংশের নিচে ঋণ প্রবৃদ্ধি

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার ছায়া এখনও কাটেনি বেসরকারি খাতে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, মার্চ মাসে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৭ শতাংশে। যদিও এটি আগের মাস ফেব্রুয়ারির ৬ দশমিক ৮২ শতাংশের তুলনায় কিছুটা বেশি, তা এখনও কাঙ্ক্ষিত ৮ শতাংশের নিচেই রয়ে গেছে টানা পাঁচ মাস ধরে। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতে ব্যাংক এ তথ্য জানায়।

গত বছরের জুলাইয়ে রাজনৈতিক উত্তাপ শুরু হওয়ার পর থেকেই বেসরকারি খাতে ঋণ প্রবাহে টান পড়ে। ওই মাসে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ১৩ শতাংশ, যা আগস্টে নেমে আসে ৯ দশমিক ৮৬ শতাংশে। এরপর সেপ্টেম্বর থেকে শুরু হয় ধারাবাহিক পতন। নভেম্বরে ৭ দশমিক ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে ৭ দশমিক ২৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, ২০১৫ সালের পর এই হার আবারও ২০২১ সালের মে মাসের মতো নিচে নেমেছে। কোভিড মহামারির সময় সে সময় প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা না থাকাই এর প্রধান কারণ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘সার্বিক অর্থনীতি স্থিতিশীল নয়, তাই নতুন বিনিয়োগে আগ্রহ কম। ব্যবসা বাড়ছে না, ফলে ঋণের চাহিদাও কমে গেছে।’ তার ভাষায়, ‘বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার অনেক বেশি। ব্যবসায়ীরা বলছেন, এই উচ্চ হারে ঋণ নেওয়া সম্ভব হচ্ছে না।’

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের মুদ্রানীতিতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৯ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করেছিল। এলসি খোলার পরিসংখ্যানেও দেখা যাচ্ছে বিনিয়োগে খরা। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি খোলা কমেছে ২৮ দশমিক ৬৮ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফেব্রুয়ারিতে সাংবাদিকদের বলেছিলেন, ‘মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতিসুদের হার ১০ শতাংশই থাকবে। মূল্যস্ফীতি কমলে নীতিসুদহার কমানো হবে।’

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026
img
কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে: রাশেদ খান Feb 06, 2026
img
প্রার্থীর অনশনের মুখে ফেনীর সহকারী কমিশনারকে প্রত্যাহার Feb 06, 2026
img
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ Feb 06, 2026
img
আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে : শিবির সভাপতি Feb 06, 2026
img
ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী Feb 06, 2026
img
৭২২ রানের ফাইনালে ইংলিশদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 06, 2026
img
আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ছোট ছোট শিশুদের ভবিষ্যতের জন্য : জোনায়েদ সাকি Feb 06, 2026
img

সিএনএনের প্রতিবেদন

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার Feb 06, 2026
img
সোহানের ঝড়ো ইনিংসে দুর্বার একাদশের অবিশ্বাস্য জয় Feb 06, 2026
img
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! Feb 06, 2026
img
'ভাগম ভাগ ২'- এর কাস্টিংয়ে বড় চমক, গোবিন্দর স্থলে আসছেন কে? Feb 06, 2026
img
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি Feb 06, 2026
img
'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন কে? Feb 06, 2026
img
‘ককটেল ২’-এর পুরো কাস্ট প্রকাশ, উত্তেজনায় ফ্র্যাঞ্চাইজি Feb 06, 2026
img
কেউ ভোট কেড়ে নিতে চাইলে হাতটা মোচড়ায়ে ফেলবেন: শফিকুর রহমান Feb 06, 2026