যুদ্ধবিরতির পর ভারতের অমৃতসরে লাল সংকেত জারি

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পাকিস্তান ভারতের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এই অভিযোগ আরও জোরালো হয়েছে পাঞ্জাবের অমৃতসর শহরের সাম্প্রতিক ঘটনার পর।

শুক্রবার (৯ মে) রাতে শহরটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই জেলা প্রশাসক পুরো শহরে ‘লাল সতর্কতা’ জারি করেন এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাকআউটের পর ভোর ৫টার দিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থা।

রোববার (১১ মে) সকালে এক বিবৃতিতে শহর ও জেলার বাসিন্দাদের উদ্দেশে অমৃতসরের জেলা প্রশাসক বলেন, “আপনাদের অসুবিধার বিষয়টি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক করছি। কিন্তু ভুলে গেলে চলবে না যে বিপদ এখনও কাটেনি। অমৃতসর শহর ও জেলা জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। নগরবাসীর উদ্দেশে বলছি, আপনা খুব জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না। ঘরের ভেতর থাকবেন এবং অবশ্যই জানালার কাছে যাবেন না। ঝুঁকি কেটে যাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে আমরা সবুজ সংকেত জারি করব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন এবং দয়া করে ভয় পাবেন না।”

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে ঘিরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনা চলার পর সংঘাতে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। এই সংঘাতের জেরে গুরুতর ঝুঁকির মুখে পড়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা।

টানা কয়েক দিনের সংঘাত-সহিংসতা চলার পর যুক্তরাষ্টের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ভারতের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সশস্ত্র বাহিনী।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ অভিযোগ অস্বীকার করেছেন। সূত্র : এএনআই

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026