সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি এক যুবক

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের পাশে ঘটনাটি ঘটে। আহত সামছু মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা সত্তার মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সামছু মিয়াসহ আরও চারজন বাংলাদেশি চোরাচালানী মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে প্রবেশ করেন। বর্তমানে ওই সীমান্ত এলাকার ভারতীয় অংশে কারফিউ জারি থাকায় বিএসএফ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় চোরাকারবারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ সৃষ্টি হলে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে সামছু মিয়া বাম কাঁধে গুলিবিদ্ধ হন।

পরে তারা দ্রুত বাংলাদেশে পালিয়ে আসেন এবং আহত সামছু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটেলিয়ন (২৮ বিজিবির) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

একইসঙ্গে, সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026