আগামী ৩১ মে ঢাকা সফরে আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী, সঙ্গে বিশাল প্রতিনিধি দল

আগামী ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল । এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে থেকে ২ জুন ঢাকা সফর করবেন। প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবেন। এ ছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধি দল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবে তারা।

চীনা প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চীনা প্রতিনিধি দল ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে।

এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চীনা প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা প্রতিনিধি দল বাংলাদেশ সফরকালে উভয় পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে। সেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোগ অংশগ্রহণ এবং আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026