বিশ্ববাজারে টানা চতুর্থ দফায় কমলো তেলের দাম

বিশ্ববাজারে টানা চার দফায় কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এপ্রিলের পর এবারই প্রথম সপ্তাহভিত্তিক মূল্য হ্রাস লক্ষ্য করা গেছে। বিশ্লেষকরা বলছেন, ওপেক+ জোট জুলাইয়ে তেল উৎপাদন বাড়াতে পারে—এই আশঙ্কায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মূল্যপতনের এই ধারা দেখা যাচ্ছে।

গতকাল শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি নেমে আসে ৬৪.১৩ ডলারে, যা আগের দিনের তুলনায় ৩১ সেন্ট বা ০.৫ শতাংশ কম। একই দিনে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমে দাঁড়ায় ৬০.৮৭ ডলার, যা ৩৩ সেন্ট বা ০.৫ শতাংশ পতন। সপ্তাহজুড়ে ব্রেন্টের দরপতন ১.৯ শতাংশ এবং ডব্লিউটিআই-এর ২.৫ শতাংশ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ওপেক এবং রাশিয়াসহ মিত্র দেশগুলোর জোট ওপেক+ আগামী ১ জুন অনুষ্ঠিতব্য বৈঠকে জুলাই মাসের জন্য দৈনিক ৪.১১ লাখ ব্যারেল উৎপাদন বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় নিয়েছে। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবুও বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, বাড়তি সরবরাহের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত বৃদ্ধির তথ্য বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞাও বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

এদিকে, তেলের চাহিদা স্থির থাকলেও যুক্তরাষ্ট্রে তেল সংরক্ষণের চাহিদা মহামারিকালের মতো বেড়ে যাওয়াও বাজারে আস্থার সংকট তৈরি করছে বলে মনে করছেন তারা।

অন্যদিকে, রোমে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পঞ্চম দফার পারমাণবিক আলোচনা, যা ইরানি তেল পুনরায় বাজারে আসার পথ খুলে দিতে পারে এবং বিশ্ববাজারে সরবরাহ পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। সূত্র: খবর আরব নিউজ

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026