ময়মনসিংহে ইউপি নির্বাচনে আ.লীগের ভরাডুবি

ময়মনসিংহ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে চরঈশ্বরদীয়া, চর নিলক্ষীয়া, খাগডহর, দাপুনিয়া ও ভাবখালী ইউনিয়নের ফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চরঈশ্বরদীয়া ইউনিয়নে মোস্তফা সেলিম (আনারস প্রতীক), চর নিলক্ষীয়ায় ফারুকুল ইসলাম রতন (আনারস প্রতীক), খাগডহর ইউপিতে আনোয়ার হোসেন নান্নু (ঘোড়া প্রতীক), দাপুনিয়ায় হাফিজুল ইসলাম (চশমা প্রতীক) ও ভাবখালীতে আবদুস ছাত্তার সোহেল (নৌকা প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, দু'জন চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপারে প্রতীক উল্টাপাল্টা হওয়ায় সিরতা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

নির্বাচনে পাঁচটি ইউনিয়নের মধ্যে মাত্র একটি ছাড়া অন্য চারটিতে নৌকার ভরাডুবিতে প্রার্থী মনোনয়নে নানা ক্রটিকেই দায়ী করছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটির সীমানা জটিলতায় এ ছয়টি ইউনিয়নের নির্বাচন যথাসময়ে হয়নি। ৫ মে সিটি নির্বাচন হওয়ার পর ১১ জুলাই এ সব ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলো। নির্বাচন কমিশন স্থগিত হওয়া সিরতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ পরবর্তিতে ঘোষণা করবেন বলে জানা গেছে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026